| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে রায় আজ

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলার রায় আজ ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৩ জনকে আসামি করে করা এসব মামলার রায় দেবেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রায় ঘোষণার জন্য আগেই দিন ধার্য করেছিলেন আদালত।

বিস্তারিত...

অপপ্রচারকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি আলী রীয়াজের

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্যাতনের অভিযোগ তোলা এক নারীকে চেনেন না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত...

৪৫তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশ পেলেন ১,৮০৭ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ভয়াবহ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে ঢাকাবাসী

রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট এখন বছরজুড়েই ভোগান্তির কারণ। আগের মতো শীত মৌসুমে নয়, গত কয়েক মাস ধরে গ্যাসের ঘাটতি ভয়াবহ আকার ধারণ করায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন লাখো নাগরিক।

বিস্তারিত...

‘রেগুলেটরি সংস্থার বিধিমালা এবং শাস্তিমূলক ব্যবস্থার কার্যকর প্রয়োগের কোনো বিকল্প নেই’

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, এমএফএস অপব্যবহার প্রতিরোধে আমাদের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য বিনিময় এবং পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা অপরিহার্য এবং প্রয়োজনীয় নিয়মকানুন ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। বিশেষভাবে, রেগুলেটরি সংস্থার বিধিমালা এবং শাস্তিমূলক ব্যবস্থার কার্যকর প্রয়োগের কোনো বিকল্প নেই।

বিস্তারিত...

বৃহস্পতিবার থেকে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। এ তথ্য বুধবার (২৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিস্তারিত...

হাসিনাকে ফেরাতে অনুরোধ পর্যালোচনা করছে ভারত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ যে চিঠি পাঠিয়েছে, তা পাওয়ার কথা স্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্তারিত...

নির্বাচনকে সামনে রেখে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তাদের বড় ধরনের রদবদল করেছে সরকার। জেলা প্রশাসকদের (ডিসি) বদলির পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও পরিবর্তন আনা হয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে, ৫০তম বিসিএসে ক্যাডার পদে ১ হাজার ৭৫৫ জন এবং নন–ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিস্তারিত...

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চিঠির জবাব দেয়নি ভারত

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর শেখ হাসিনাকে ফেরাতে নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই চিঠির জবাব এখনো বাংলাদেশকে দেয়নি ভারত।

বিস্তারিত...

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

রাজধানীর মহাখালী কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

বিস্তারিত...

বিচার প্রশাসনে তিন স্তরে ৮২৬ জনের পদোন্নতি

বিচার প্রশাসনে একযোগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। তিন স্তরে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা?

বঙ্গোপসাগরে আবারও অস্থিরতার সৃষ্টি হয়েছে। মালাক্কা প্রণালি ও এর আশপাশের জলভাগে থাকা নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এখন ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’হিসেবে অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪