রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী ১ ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন।
জাতীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত নিয়ে গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিগতভাবে পাশ করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে অধ্যাদেশটিকে অনুমোদনের মাধ্যমে গণভোট আয়োজনের আনুষ্ঠানিক পথ সুগম হলো। এর আগে গত ২০ নভেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট আইনের কাঠামো তৈরি হবে। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ স্বচ্ছ লটারির মাধ্যমে এসব এসপি নির্বাচন করা হয়। শিগগিরই পর্যায়ক্রমে তাঁদের পদায়ন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আরও জানান, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদাসম্পন্ন (দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে, নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সংলাপ আয়োজন করেছে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে। সংলাপের সূচনা হয় সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট জিএম প্লাজায় পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১২৪ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে প্রায় দুই ঘণ্টা চলা এই অভিযানে সহযোগিতা করেছে মালয়েশিয়া কোম্পানি কমিশন (এসএসএম), কুয়ালালামপুর ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএনকেএল) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।
ঢাকার মেট্রো রেলের ব্যবহারকারীদের জন্য আজ থেকে যুক্ত হচ্ছে এক নতুন সুবিধা র্যাপিড পাস এবং এমআরটি পাস কার্ড অনলাইনে রিচার্জ করার সুযোগ। লাইন ধরে দাঁড়ানো বা টিকেট কাউন্টারের ভিড় এড়াতে এই ডিজিটাল সেবা যাত্রীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজও চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিশ্লেষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর সর্বশেষ সূচকে দেখা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়ায় ২০৭—যা আন্তর্জাতিক মান অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন আছেন এবং তাঁর অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল।
সাংবাদিকদের বেতন–ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, সাংবাদিকদের উপার্জন ভালো না হলে গণমাধ্যমে দুর্নীতি কমবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮টি পদে বেতনক্রম ও গ্রেড পুনর্গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। বহুদিনের সাংগঠনিক অসামঞ্জস্যতা এবং দায়িত্ব পদমর্যাদার সঙ্গে বেতন কাঠামোর অমিল দূর করতে অধিদপ্তর এই প্রস্তাব দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত প্রস্তাব মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার কাছে পাঠানো হয়।
রাজধানীর মোহাম্মদপুরে বাবু (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৬৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের (ওএইচসিএইচআর) বিদায়ী প্রধান হুমা খান সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দেশে একটি ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে হেলায় হারাতে চান না নাগরিক সমাজের প্রতিনিধিরা। তিনি বলেন, নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে সর্বস্তরের মানুষের আগ্রহ বাড়ছে। তবে নির্বাচন-পরবর্তী বাংলাদেশ কেমন হবে—সে বিষয়ে নাগরিকদের মতামতের ভিত্তিতে একটি নাগরিক ইশতেহার তৈরি করা হবে, যা আগামী ডিসেম্বরের শেষে জাতীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হবে।