ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, পুরুষদের জন্য ৬০০ জন ভোটার ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর মহিলাদের জন্য ৫০০ জন ভোটার ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইটের অনুমতি চেয়েছে বাংলাদেশ।
আগামী ১১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে 'সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন,ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’র ১৩ তম সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে- নতুন রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত ও বিবিধ।
অব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে আবারও ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা; যা এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। দেশের বাজারে স্বর্ণের নতুন এ দাম আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
জুলাই-আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে বিশকেক থেকে দেশে ফিরেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। নেপালের সংশ্লিষ্ট সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশ নেবে বলে আশা করে ঢাকা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে দাম সর্বোচ্চ ৩ হাজার ১৩৭ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৮২ হাজার ৮১০
গত ৫ বছরে সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইন দুর্ঘটনায় ২২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানা হয়।
সংবিধান প্রণেতা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এখন থেকে যাদের বয়স ১৬ বছর পূর্ণ হবে, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন কাজে এনআ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা জাতীয় নির্বাচনের একটা মডেল হিসেবে কাজ করবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।