| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নারীর অবৈতনিক শ্রমের মূল্য ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা

বাংলাদেশে নারী ও পুরুষরা যে অদৃশ্য শ্রম প্রতিদিন করে যাচ্ছেন, তার আর্থিক মূল্য ২০২১ সালে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ ট্রিলিয়ন বা ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা। দেশের মোট জিডিপির প্রায় ১৮ দশমিক ৯ শতাংশের সমান। আর নারীদের এই অবৈতনিক কাজের মূল্য ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা বা ৮৫ শতাংশ।

বিস্তারিত...

সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেপ্তার

সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ২০১৫ সালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ছিলেন। এর আগে ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন তিনি।

বিস্তারিত...

ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

ওপেক প্লাস প্রত্যাশার তুলনায় ধীরগতিতে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

বিস্তারিত...

‘আবু সাঈদ গুলিতে নিহত’, লিখতে নিষেধ করা হয়েছিল: এসআই তরিকুল

জুলাই আন্দোলনের প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ হত্যায় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে সুরতহাল প্রতিবেদনে এমন তথ্য না দিতে হুশিয়ারি দিয়েছিলেন তৎকালীন সহকারি পুলিশ কমিশনার আরিফুজ্জামান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এমন সাক্ষ্য দেন এস আই তরিকুল ইসলাম।

বিস্তারিত...

সাংবাদিক নির্যাতন : কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার হাইকোর্টে জামিন

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত...

তিন মাসে ব্যাংক আমানত বেড়েছে ৭৩ হাজার কোটি টাকা

অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর নানা সংকটের মধ্যেও দেশে ব্যাংক খাতে আমানত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ।

বিস্তারিত...

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত?

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। দেশের বাজারে স্বর্ণের নতুন এ দাম আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বিস্তারিত...

ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, বিজিবির টহলও চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

বিস্তারিত...

শেখ হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

বিস্তারিত...

আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া

আজ ঢাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ : উপদেষ্টা ফারুকী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮ টায়। এই নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ।

বিস্তারিত...

প্রযুক্তিনির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ:উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

রিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “বনের গাছ চুরি ও অন্যান্য সম্পদের অবৈধ পাচার প্রতিরোধে বনকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনা হচ্ছে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থী

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থী।

বিস্তারিত...

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ, গুরুত্ব পাচ্ছে অভিবাসন ও বাণিজ্য

আগামীকাল মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) ঢাকায় বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে অনিয়মিত অভিবাসন এবং বাণিজ্য ইস্যু গুরুত্ব পাবে।

বিস্তারিত...

একদিনে সোনার দাম বেড়েছে ১ হাজার ২৬০ টাকা

একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকায় বেচাকেনা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪