এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর প্রধান হিসেবে ১১ সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম পিপিএম।
আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন তা কেউ বলতে পারবে না। এমনই মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
২০২৫ সালের প্রথম সাত মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য, প্রকাশ্যে বীভৎস হত্যাকাণ্ড বেড়েছে। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকায় থাকা পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ৩৬৮টি।
মেহেরপুরের সাবেক এসপি ও পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তাতারি পরোয়ানা জারির পর শুক্রবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। শনিবার (১৩ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এতে হতে পারে হালকা বৃষ্টি। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলেমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে কঙ্গোর কিনশাসা। অপরদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের সামান্য উন্নতি হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪২ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
ফ্যাসিস্টের দোসর ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা ১২ বিচারপতির মধ্যে এখনও চার বিচারপতির বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলমান রয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এই ১২ জনের মধ্যে সর্বশেষ গত ৩১ আগস্ট বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ পত্র জমা দেন। তার এই পদত্যাগপত্র ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অধিকতর সম্পৃক্ত করার চলমান প্রয়াসের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কানাডায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কাডানার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৮ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাজধানীর বাজারে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কয়েক সপ্তাহ ধরেই সবজির বাজারে অস্থিরতা বিরাজ করছে। এর পাশাপাশি মুরগি, মাছ, চাল, ডাল ও অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। তবে ডিমের দামে কিছুটা স্বস্তি এসেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আলু ও পেঁপে ছাড়া প্রায় সব সবজির দামই এখন চড়া। পাশাপাশি মাছ, ডাল, আটা, ময়দা ও চা পাতার দামও বেড়েছে সাম্প্রতিক সময়ে।
বাংলাদেশের হারানো বিলিয়ন: চোখের সামনেই চুরি নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। তথ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ২৩ হাজার ৪০০ কোটি (২৩৪ বিলিয়ন) ডলার পাচারের অভিযোগ করা হয়েছে। সেখানে দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।