| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

বিস্তারিত...

বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তি

দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমেছে। এতে ছুটির দিনে বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় শীর্ষ ৩০ নম্বরে অবস্থান করছে ঢাকা। একদিন আগেও রাজধানীর অবস্থান ছিল তালিকার শীর্ষ ২০ নম্বরে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

বিস্তারিত...

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় এবং বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২ কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃ

বিস্তারিত...

সেনা অভিযানে সারাদেশে গ্রেপ্তার ৩৩

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাতদিনে ৩৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত...

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা

“ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই” বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

পাসপোর্ট করতে যেনো আরও কম সময় লাগে, সেই কাজ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট করতে আগে যে সময় লাগতো এখন তা অনেক কমিয়ে আনা হয়েছে। আরও কমিয়ে আনা যায় কি না সেই কাজ চলছে। নাগরিক সেবাকেন্দ্র খোলা হয়েছে, আশা করছি নাগরিক সেবাকেন্দ্র থেকে মানুষ পাসপোর্ট পেতে পারেন। পাসপোর্ট সহজভাবে পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

নির্বাচন কমিশনে বড় রদবদল

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ প্রশাসনের উপসচিব পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানানো হয়।

বিস্তারিত...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটসহ ৪ সুপারিশ

জুলাই সনদ বাস্তবায়নে চারটি পদ্ধতির সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এগুলো হলো— গণভোট, অধ্যাদেশ, নির্বাহী আদেশ এবং বিশেষ সাংবিধানিক আদেশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ সুপারিশ তুলে ধরে কমিশন।

বিস্তারিত...

চার ঘন্টা পর রাজধানীর কুড়িলে যান চলাচল স্বাভাবিক

চার ঘন্টা পর রাজধানীর কুড়িলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় পুলিশ পোশাক শ্রমিকদের লাঠিচার্জ ও গরম পানি নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বিস্তারিত...

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো বাড়ল

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো ৬০ দিন বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

বিস্তারিত...

পুলিশের জ্যেষ্ঠ ১৪ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে আটজন অতিরিক্ত ডিআইজি এবং বাকিরা পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বিস্তারিত...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে যা লিখলেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে পিএম হাউসে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি পত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

বিস্তারিত...

রাজধানীর কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর ভাটারা থানার কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে করে সড়কের দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০/৬০০ কর্মী পুনরায় বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।

বিস্তারিত...

শুল্ক নিয়ে আলোচনা: রবিবার ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল

বাণিজ্য ইস্যুতে আগামী সপ্তাহে তিন দিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল। মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘পাল্টা শুল্ক’ নিয়ে আরেক দফা আলোচনা করবে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে এর আগের সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪