| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শুধু বিবৃতিই নয়, মব বন্ধে ব্যবস্থাও নিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ‘মব ভায়োলেন্স’ (উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা) বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

ডিএমপির পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বদলিকৃত কর্মকর্তা হলেন- গেন্ডারি

বিস্তারিত...

সোনার দাম ছাড়াল ১ লাখ ৮১ হাজার

ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বেচাকেনা হয়েছে।

বিস্তারিত...

পল্লী বিদ্যুৎ কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে আইনানুগ ব্যবস্থা

চার দফা দাবিতে ‘গণছুটির’ নামে কর্মবিরতিতে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সময়মতো কাজে না ফিরলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোবিবার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা দেয়।

বিস্তারিত...

ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিস্তারিত...

জনসমর্থন ছাড়া সংস্কার টেকসই হবে না : রিজওয়ানা

যতটুক সংস্কার জনসমর্থন, রাজনৈতিক সমর্থন ও সংশ্লিষ্ট সেক্টরের ঐক্যমতের ভিত্তিতে হবে, ততটুকুই টেকসই হবে। শুধুমাত্র কাগজে পরিবর্তন আনলে স্থায়িত্ব আসবে না, এর জন্য মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

নির্বাচনী দ্বায়িত্ব পালনে গণমাধ্যমকে বাধা দেয়া হবে না : তথ্য উপদেষ্টা

নির্বাচনের আগে, চলাকালীন ও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এ দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বেলজিয়ামের ভিসা আবেদন নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস

আগামী ১৫ সেপ্টেম্বরের পর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে না ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার সুইডেন দূতাবাস এক নোটিশে এই তথ্য জানায়। এতে বলা হয়, ভিএফএস গ্লোবালের বেলজিয়ামের শেনজেন ভিসার আবেদনের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। এরপর থেকে সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে না।

বিস্তারিত...

তোয়ালের ভেতর ইতালিতে ‘কিটামিন’ পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২

তোয়ালের ভেতর বিশেষ কায়দায় দ্রবীভূত করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে ইতালিতে পাচারকালে প্রায় সাড়ে ৬ কেজি ভয়ংকর মাদক কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মো. মাসুদুর রহমান জিলানী (২৮) ও মো. আরিফুর রহমান খোকা (২৮)।

বিস্তারিত...

পৃথিবীর কোনো শক্তিই ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না : শফিকুল আলম

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রবিবার (৭ সেপ্টেম্বর) সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেসসচিব এসব কথা বলেন।

বিস্তারিত...

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল ইসলাম

‎ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

নির্বাচনে নিরাপত্তা দেওয়া আমাদের ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নির্বাচন কেবল ভোটগ্রহণের প্রক্রিয়া নয়, এটা জনগণের বিশ্বাসের প্রতিফলন৷ নির্বাচনে নিরাপত্তা দেওয়া এবং এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সহযোগিতা দেওয়া আমাদের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা।

বিস্তারিত...

বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাম ধারার বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

বিস্তারিত...

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মুক্তিকামী মানুষের আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রনায়ক, রাজনীতিবিদ, প্রগতিশীল চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেয়া বদরুদ্দীন উমর ছিলেন আমাদের মুক্তবুদ্ধি ও প্রগতির সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর।

বিস্তারিত...

কোটি টাকার ঘুষে বৈধ হয় ২৩৭ কোটি ৫৯ লাখ

এনবিআরের আওতাধীন কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর সঙ্গে ১ কোটি টাকার চু্ক্তি হয়েছিল সালাহ উদ্দিন আহমেদের আইনজীবীর

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪