| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল শামীম আহমেদের বিরুদ্ধে। ওই পুলিশ সদস্য ময়মনসিংহ রেঞ্জে কর্মরত ছিলেন। নিজের নিরাপত্তা ও পুলিশ সদস্যের বিচার চেয়ে পুলিশ সদর দপ্তরে আইজিপি কমপ্লেইন সেলে গত ২১ আগস্ট লিখিত অভিযোগ দেন ভুক্তভোগি শিক্ষানবিস আইনজীবী। এছাড়া পাশাপাশি অভিযুক্ত শামীমের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলাও দায়ের করেছেন তিনি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

বিস্তারিত...

নেপালে বাংলাদেশি পরিবার হামলার শিকার, রাষ্ট্রদূতের গাড়ি ভাঙচুর

নেপালে বিক্ষোভকারীদের হামলা ও লুটপাটের শিকার হয়েছে এক বাংলাদেশি পরিবার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে ভাঙচুরের সময় এই ঘটনা ঘটে। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত যখন নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দলকে সহায়তা দিতে যাচ্ছিলেন, তখন তার গাড়িতেও হামলা চালানো হয়। বিষয়টি কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

বিমানবাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য, এপিবিএন অধিনায়কের অপসারণ চেয়ে চিঠি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত ১৩ এপিবিএন-এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিহাব কায়সার খান বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে অশোভন ও আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে তার অপসারণ চেয়ে পুলিশের আইজিকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিস্তারিত...

রুমমেটকে হত্যাচেষ্টায় আটক ভিপি প্রার্থী জালাল জামিনে মুক্ত

হলে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল নির্বাচনের দুদিন পর জামিন পেলেন।

বিস্তারিত...

প্রবাসীদের ভোটগ্রহণে তৈরি হচ্ছে ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপ: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এজন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে।

বিস্তারিত...

ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হচ্ছে নৈতিকতা

জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাসের পরিবর্তে চার মাস নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশপাশি প্রশিক্ষণ মডিউলে নৈতিকতা, আচরণবিজ্ঞানসহ আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে।

বিস্তারিত...

নেপালে আটকেপড়াদের ফেরাতে আজ দু‌টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

নেপালে চলমান রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ম‌ধ্যে দেশ‌টিতে আটকেপড়া বাংলাদে‌শি নাগ‌রিকদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বৃহস্প‌তিবার (১১ সে‌প্টেম্বর) দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

বিস্তারিত...

সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ : আলী রীয়াজ

সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন।

বিস্তারিত...

মিথ্যা বলেছিলেন টিউলিপ, তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআর

শেখ রেহানার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক। তার ট্যাক্স ফাইল ও ব্যাংক একাউন্ট পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার বিষয়ে তদন্ত শুরু করেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশে ট্যাক্স ফাইল ও ব্যাংক হিসাব থাকার ফলে এখন ব্রিটিশ আইনেই টিউলিপের বিরুদ্ধে মামলা হবে। কারণ তিনি মিথ্যা ঘোষণা দিয়েছিলেন।

বিস্তারিত...

বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া সুপারিশ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বৈঠকটি শুরু হয়।

বিস্তারিত...

‘পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদি জ্বালানি আমদানি চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে এই চুক্তি হয়েছে। যার আওতায় ১৫ বছরে ধাপে ধাপে ১ লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে মার্কিন এই কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কর্মরত আছেন। তিনি রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশে কোম্পানিটির ব্যবসা ক্রমেই বড় হচ্ছে।

বিস্তারিত...

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে ঢাকার তাপমাত্রা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

সব সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের র‌্যাংকিং করতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর ওপর মূল্যায়ন করতে হবে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণের ধরন-মান ইত্যাদির মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরিভিত্তিক প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রকে র‌্যাংকিং করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।’

বিস্তারিত...

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরের ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)। এ ঘটনায় ‘রক্তচোষা জনি গ্রুপের’ নাটা ফয়সল ও শরীফ নামে দুজন আহত হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪