চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (০৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে ছড়িয়ে পড়া বিভিন্ন উসকানিমূলক পোস্ট নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রাইমারি স্কুলে মাত্র ১৮০ দিন ক্লাস হয়। এতে পড়াশোনার ক্ষতি হয় বাচ্চাদের। এই ছুটি কমিয়ে এনে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।
কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বচ্ছতার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টার আহ্বানও জানিয়েছেন তিনি।
লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা রোববার (সেপ্টেম্বর ৭) সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০টা ৫ মিনিটে তিনি মারা যান। তিনি আরও জানান, গত ২২ জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে বদরুদ্দীন উমর হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন গত সপ্তাহে।
চাঁদের নিজস্ব আলো নেই। তার ওপর সূর্যের আলো পড়ে। তাই পৃথিবীতে প্রতিফলিত হয়। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় গাঢ় লালচে। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হবে। এ সময় গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি পেতে পারেন নগরবাসী।
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন—এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।
রাজবাড়ীতে লাশ পোড়ানোকে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় স্থানীয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। শনিবার (৬ সেপ্টেম্বর) সংবা
২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে বিশ্বব্যাপী প্রায় ৫৭ বিলিয়ন ডলার অপচয় হয়েছে। একই সময়ে বাংলাদেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬.৯ বিলিয়ন ডলার, যার মধ্যে ১.৪৮ বিলিয়ন ডলার (প্রায় ১৬,২০০ কোটি টাকা) অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ২.০২৫ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৩৩ শতাংশের সমান।
পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী।
কোনো ব্যাংক লোকসানে থাকলে কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে হয় এবং প্রভিশন লস করে তাহলে ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবেন না। যদি তারা প্রভিশন লস করেন, তিন মাসের ঋণ অনাদায়ী থাকলে তাকে নন পারফর্মিং লোন হিসেবে ধরা হবে।