ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ৬ ঘণ্টার জন্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়েছেন দুইপক্ষের নেতাকর্মীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত বুয়েট শিক্ষার্থী শাদিদকে দেখতে গিয়েছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার সন্ধ্যায় তারা শিক্ষার্থীদের দেখতে যান।
রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩০/৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড. মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশের জন্য ‘কঠিনতম সংকট’ হিসেবে অভিহিত করে বলেন, ‘বাংলাদেশের সামনে কঠিনতম সংকট হলো—রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনও সমাধান আমাদের হাতে নেই। যত দিন যাচ্ছে, সমস্যা তত দীর্ঘায়িত হচ্ছে।’
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯৮২ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৩৩ জন অন্যান্য ঘটনায় জড়িত।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আমি আশা করি, তরুণরা এই বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক চর্চার পথ খুলে দিয়েছে। দেশ এই মুহূর্তে একটি গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে।
‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে জুলাইয়ের চেতনায় গঠিত ‘মঞ্চ ২৪’। সংগঠনটির দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় মঞ্চ ৭১ মঞ্চ সক্রিয় হয়েছে। আর এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে।
রাজধানীর গুলশান-বনানী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বিপ্লব মজুমদার ওরফে শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৩। তার বিরুদ্ধ বিভিন্ন থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলাবাগান থানার সেন্ট্রাল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।
গতকাল একটি এক গোল টেবিল বৈঠক থেকে লতিফ সিদ্দিকীকে হেফাজতে নেয় পুলিশ। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কোনো আইনি সুরক্ষা ছাড়াই ভারত গত মে মাস থেকে বাংলাদেশ ও মিয়ানমারে শত শত রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি অনেককে আটক ও নির্যাতন করা হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে নির্বাচনি দায়িত্ব পালনের ওপর জোর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন । তিনি বলেন, ‘নৈতিকতাকে যে শিক্ষা প্রভাবিত করতে পারে না, সেটা শিক্ষাও না প্রশিক্ষণও না। আপনাদের নৈতিকতার মান যাতে ঠিক থাকে। আমরা আইন কানুনের বাইরে যেতে বলবো না কাউকে। আপনারা শতভাগ নিরপেক্ষ থাকবেন সেটা আমরা চাই।’