| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বিস্তারিত...

এখন থেকে তৈরি হবে পাটের ব্যাগ : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, দেশে পরিবেশবান্ধব শিল্প উন্নয়নের অংশ হিসেবে প্লাস্টিক ব্যাগ উৎপাদনের পরিবর্তে এখন থেকে পাটের ব্যাগ উৎপাদন শুরু হবে। তিনি বলেন, যারা এতদিন প্লাস্টিকের ব্যাগ তৈরি করতেন, তারা এখন থেকে পাটের ব্যাগ তৈরি করবেন। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে।

বিস্তারিত...

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পূর্ব নির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে।

বিস্তারিত...

আ.লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

পলিথিন ব্যাগের বিষয়ে আর কোনো ছাড় নয় : রিজওয়ানা হাসান

পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না। এখন কারও কাছে আমরা পলিথিন পেলে জব্দ করে নিয়ে যাব। বাচ্চাদের নিরাপদ রাখতে আমরা এই কাজটা করব।

বিস্তারিত...

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

বিস্তারিত...

এক সপ্তাহের বাংলাদেশ সফরে পিটার হাস

শেখ হাসিনার আমলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডেভিড হাস সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন।

বিস্তারিত...

আট বিভাগেই আজ বৃষ্টির সম্ভাবনা

দেশের আট বিভাগেই আজ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

প্রেসক্রিপশনে কোম্পানির প্রভাব, বাড়ছে ওষুধের দাম : ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, দেশের স্বাস্থ্যখাত কার্যত নিয়ন্ত্রিত হচ্ছে ওষুধ প্রস্তুতকারী কোম্পানির দ্বারা। অধিকাংশ রোগীর ব্যবস্থাপত্র তৈরি হয় কোম্পানির নির্দেশনা অনুসারে। এতে ওষুধের দামও বেড়ে গেছে কয়েকগুণ।

বিস্তারিত...

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ (রোববার) বিকেলে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

গোলটেবিল বৈঠকে আইন উপদেষ্টার মন্তব্য, গুম আইন খসড়া অনুমোদনে তাড়াহুড়া করা হয়েছে

গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর খসড়ার নীতিগত অনুমোদন সরকার একটু তাড়াহুড়া করে দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বিস্তারিত...

বেঙ্গল ডেলটা কনফারেন্স” রাজনৈতিক টানাপোড়েনে স্থবির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা

মূলত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এখনো একটি অস্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে।

বিস্তারিত...

জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ৩১ আগস্ট (রোববার) বিকেল সাড়ে ৪টায় যমুনায় যাবেন।

বিস্তারিত...

গণপিটুনিতে মোহাম্মদপুরে যুবক নিহত, সিএনজি ও চাপাতি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা আরাম মডেল টাউনে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪