| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশের লাঠিচার্জ, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকেন। এর কিছুক্ষণ পর তারা জাতীয় পার্টির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও বিভিন্ন লিফলেট-কাগজপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেন।

বিস্তারিত...

জাপাকে নিষিদ্ধে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারলে জাতীয় পার্টি কেন পারবে না ? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের (নুর) ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় । এ সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ । সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই করে কি পদক্ষেপ নেওয়া হবে।

বিস্তারিত...

রোহিঙ্গাদের মানবিক সংকটকে নিরাপত্তা ইস্যু বানালে ভুল হস্তক্ষেপ আসতে পারে: কুগেলম্যান

ঢাকার কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে আমেরিকান পররাষ্ট্রনীতি বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ‘প্রধান উপদেষ্টা সম্মানিত ব্যক্তি। তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বক্তব্য রেখেছেন এ বিষয়ে। তিনি এক্ষেত্রে আরও সহায়তার আহ্বান জানিয়েছেন, এমনকি অন্য দেশগুলোকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্যও বলেছেন। কিন্তু বৈশ্বিক রাজনৈতিক পরিবেশ এটিকে একটি অত্যন্ত কঠিন দাবি করে তুলেছে।’

বিস্তারিত...

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আগামীকাল কিছু রাজ

বিস্তারিত...

বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার পর এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে দেখা যায়, সন্ধ্যায় বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদ ও পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন। এসময় উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিটের বেশি সময় উত্তেজনার পর এদের মধ্য থেকে

বিস্তারিত...

পোলো-শার্ট পরিহিত যুবক ডিবির কেউ নয়: ডিবি প্রধান

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন রঙের পোলো-শার্ট পরিহিত যুবক গোয়েন্দা পুলিশের (ডিবি) কেউ নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম। শনিবার (৩০ আগস্ট) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না: অন্তর্বর্তী সরকার

গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার এ হামলাকে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপর আঘাত বলে মনে করে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার এ নিন্দা জানায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিবৃতি গণমাধ্যমে পাঠায়।

বিস্তারিত...

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

রাজধানীর বিজয় নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর লাঠিচার্জের ঘটনাসহ সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। শনিবার (৩০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম বৈঠকের বিষয়টি জানান।

বিস্তারিত...

নুরের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়ানো অডিওটি ভুয়া: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ছড়ানো অডিওটি ভুয়া বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

বিস্তারিত...

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

মোবাইলে ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বিস্তারিত...

খাদ্য ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খাদ্য নিরাপত্তা, খাদ্য, বায়ু ও পানির ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ বাড়াতে হবে। এ বিষয়ে যুগোপযোগী নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

বিস্তারিত...

গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে: মঈন খান

রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

বিস্তারিত...

নুরকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে সেখানে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

বিস্তারিত...

পেঁয়াজের কেজি ৮৫ টাকা, রসুন-আদায় রেকর্ড দাম

এক মাসের বেশি সময় ধরে ঢাকায় পেঁয়াজ, রসুন ও আদার দামে চড়াভাব চলছে। কাঁচাবাজারগুলো ঘুরে দেখা গেছে, দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৮০ টাকায় ঠেকেছে। তবে দেশি রসুন কিছুটা স্বস্তিদায়ক হলেও বিদেশি রসুনের দাম দ্বিগুণের কাছাকাছি। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ও আমদানির জটিলতায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ক্রেতারা মনে করেন, কার্যকর বাজার নিয়ন্ত্রণের অভাবেই দাম এভাবে বেড়ে চলেছে।

বিস্তারিত...

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আজ পালিত হচ্ছে ১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪