| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রবৃদ্ধি নেমেছে ৩.৯৭ শতাংশে, বিনিয়োগে বড় ধাক্কা

দেশের অর্থনীতি আবারও চাপে পড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৯৭ শতাংশে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, ঋণের উচ্চ সুদ এবং উৎপাদন খরচ বৃদ্ধিতে বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে। এর কারণে বিনিয়োগ খাত স্থবির হয়ে পড়েছে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিস্তারিত...

জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির ৫ম সভায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

জুলাই মাসে ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত

চলতি বছরের জুলাই মাসে ছড়ানো ভুয়া তথ্যসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জুলাই মাসে মোট ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি।

বিস্তারিত...

‘জীবনেও আওয়ামী লীগ করি নাই, তারপরও ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকলাম’

তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন সাংবাদিক মাহবুব কামাল। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ডিআরইউ ভবনে অবরুদ্ধ ছিলেন।

বিস্তারিত...

মার্কিন দূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

মার্কিন দূতাবাসের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম এ তথ্য জানান।

বিস্তারিত...

ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে নির্বাচন : ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ রোডম্যাপ প্রকাশ করেন।

বিস্তারিত...

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই পুশ ইন করা হচ্ছে : বিএসএফ ডিজি

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে বলে দাবি করেছেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী। তিনি বলেন, শুধু যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরই নিয়ম মেনে পুশ ইন করা হচ্ছে। এখন পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে, এ সংক্রান্ত ২৪০০ কেস যাচাই প্রক্রিয়া চলছে, বাংলাদেশ হাইকমিশন সহযোগিতা করছে। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিস্তারিত...

১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের পাথর লুট করে : হাইকোর্টে প্রতিবেদন

সিলেটের ভোলাগঞ্জ থেকে ১৫০০ থেকে ২০০০ ব্যক্তি সাদা পাথর লুট করে নিয়ে যায়। এ কারণে খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এবং বিধিমালা ২০১২ এর ৯৩(১) ধারা লঙ্ঘনের দায়ে ২০০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বিস্তারিত...

গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় পেছালো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মমলার রায় পিছিয়েছে। রয়ের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বিস্তারিত...

রোববার থেকে বাজারে আসছে সোনালি ব্যাগ, দাম ৩৫-৭৫ টাকা

অবশেষে বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা সোনালি ব্যাগ। আগামী রোববার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এ সোনালি ব্যাগের প্রতিটির দাম হবে ৩৫ থেকে ৭৫ টাকা পর্যন্ত। রাজধানীর কারওয়ান বাজারে রোববার এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশিরউদ্দীন উপস্থিত থাকবেন।

বিস্তারিত...

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

উপদেষ্টা হতে ২০০ কোটি টাকা দেওয়া চিকিৎসকের বিরুদ্ধে দুদকের অভিযান

স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে এক সমন্বয়ককে ২০০ কোটি টাকার চেক দেওয়ার অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই সাক্ষ্যগ্রহণের আয়োজন করা হয়েছে। সাক্ষ্য দিতে পারেন শহীদ আবু সাইদের বাবা। গতকাল বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। সূচনা বক্তব্যে তুলে ধরেন আবু সাঈদ হত্যার প্রেক্ষাপট।

বিস্তারিত...

বই ছাপার কাজ যাচ্ছে বিদেশিদের হাতে, বিপাকে দেশীয় প্রেস

বিনামূল্যের পাঠ্যবই ছাপানো ঘিরে নানা বিতর্কের পর দেশীয় প্রেস মালিকদের ‘সিন্ডিকেট’ ভাঙতে বই ছাপাতে আন্তর্জাতিক দরপত্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিকের দরপত্র বাতিল করে পুনঃদরপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য এ-সংক্রান্ত বিধিতে কিছু শিথিলতা আনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (ক্রয় কমিটি)। তবে বই ছাপানোর কাজে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা থাকার পরও সরকারের আন্তর্জাতিক দরপত্রে যাওয়ার সিদ্ধান্তের চরম বিরোধিতা করছেন প্রেস ও পেপার মালিকরা। তারা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে দেশের কয়েক লাখ মানুষ কর্মসংস্থান হারানোর পাশাপাশি এই শিল্পে ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগে ধস নামবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪