| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কোমলমতি প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের দমন অভিযান : আইইবি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচী পালনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর অতর্কিত আক্রমণের ঘটনায় দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল (২৭ আগস্ট ২০২৫) সারাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর ব্যানারে পূর্বঘোষিত লং মার্চ কর্মসূচি নিয়ে শাহবাগে সমবেত হলে হঠাৎ করেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বহু শিক্ষার্থী আহত হয়।

বিস্তারিত...

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী ৪ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

বিস্তারিত...

সিইসি-মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক দুপুরে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ দুপুরে বৈটক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

বিস্তারিত...

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঢাকা ও আশপাশের আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিস্তারিত...

বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১৬৬২

সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬২১ জনকে।

বিস্তারিত...

চীনা নাগরিকের ওয়ালেট হাতিয়ে নেওয়া দুই যুবক গ্রেফতার

রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকা থেকে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭) নামের দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বিস্তারিত...

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ৩৩ লাখ ডলার।

বিস্তারিত...

ক্যাশলেস থেকে ইনকামলেসে না যেতে সতর্কবার্তা দেবপ্রিয় ভট্টাচার্যের

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে যেন ক্যাশলেস বাংলাদেশ গড়ার বিষয়টি যুক্ত থাকে

বিস্তারিত...

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার

তিন দফা দাবিতে আন্দোলনে নামা প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিস্তারিত...

যান চলাচল শুরু শাহবাগে

রাজধানীর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিস্তারিত...

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে বৈশ্বিক পরিসরে আরও কথা বলতে হবে : হারজিত সিং

ফসিল ফুয়েল নন-প্রোলিফারেশন ট্রিটির কৌশলগত উপদেষ্টা হারজিত সিং বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশ প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ দেশ। তাই বাংলাদেশকে এ বিষয়ে বৈশ্বিক পরিসরে আরও কথা বলতে হবে। জনগণকেও আরও সচেতন হতে হবে।’

বিস্তারিত...

উপদেষ্টা হতে সাবেক সমন্বয়ককে ২০০ কোটি টাকা ঘুষ !

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, তিনি স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভনে একজন সমন্বয়ককে ১০ লাখ টাকা নগদ এবং ২০০ কোটি টাকার চারটি চেক প্রদান করেছেন।

বিস্তারিত...

স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরবর্তী সচিব ডা. আশরাফী আহমদ!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরবর্তী সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ এনডিসি। এরইমধ্যে তাঁর নিয়োগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

বিস্তারিত...

ঢেলে সাজানো হচ্ছে উপজেলা-থানা আনসার কোম্পানি : ডিজি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, উপজেলা-থানা আনসার কোম্পানি সামাজিক অপরাধ দমন ও আভ্যন্তরীন নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

বিস্তারিত...

বায়ু দূষণের কারণে দেশে গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

শুধু বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমছে সাড়ে পাঁচ বছর। এমনটাই জানা গেছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (EPIC) এর বায়ুমান জীবন সূচক (AQLI) এর সর্বশেষ প্রতিবেদনে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪