| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সবজির পর মুদি পণ্যের দাম বাড়তি, সামনে আলুর বাজারেও চাপ

বাজারে গত কয়েক সপ্তাহ ধরেই সবজির দাম বেশ চড়া। এরমধ্যে বেড়েছে মুরগি, ডিম ও পেঁয়াজের দাম। নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে মুদি পণ্যের দামে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মসুর ডাল ও আটা-ময়দার। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে ভোক্তাপর্যায়ে আলুর দামও বাড়তে পারে।

বিস্তারিত...

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ : ইসি আনোয়ারুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না। নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তার মতে, সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

বিস্তারিত...

বায়ুদূষণে বাংলাদেশিদের আয়ু কমছে সাড়ে ৫ বছর

বায়ুদূষণ এখন বাংলাদেশের মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু থেকে হারিয়ে যাচ্ছে সাড়ে পাঁচ বছর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) ২০২৫ বার্ষিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে আটক রাখার আবেদন

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

বিস্তারিত...

টাইফয়েডের টিকাদান শুরু ১২ অক্টোবর, ডিএসসিসিতে পাবে ১০ লাখ শিশু

আগামী ১২ অক্টোবর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলকায় শিশুদের টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএসসিসির নগর ভবনে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ বাস্তবায়নে এক সভায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি সত্যি, ডিএমপির দাবি উড়িয়ে দিলেন ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির

সম্প্রতি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম কর্তৃক প্রকৌশল শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আসামি করে মামলা করার উদ্যোগ পুলিশের

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে যাচ্ছে পুলিশ।

বিস্তারিত...

ডিপ্লোমা বনাম বিএসসি : সমাধান কোথায়?

বর্তমান সময়ে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে অযথা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেউ কাউকে ছোট করতে চাইছে—কিন্তু এটা কোনোভাবেই পেশাদার সমাধান নয়।

বিস্তারিত...

দেশের প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় আইইবির বিবৃতি

দেশের প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় পাঁচ দফা দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

বিস্তারিত...

মৎস্য ভবন মোড়ে ডিসি মাসুদের কুশপুত্তলিকা দাহ

রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় তারা রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিস্তারিত...

৪৪তম বিসিএসে একই ক্যাডারে পুনরায় সুপারিশ নিয়ে হাইকোর্টের নির্দেশ

নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ৪৪তম বিসিএসে গত ৩০জুন প্রকাশিত ফলাফলে একই পদে সুপারিশ নিয়ে রুল জারি করেছেন আদালত। প্রকাশিত ফলাফলে সমপদে কিংবা পছন্দের তালিকার নিম্নতম পদে পুনরায় সুপারিশকৃতদের সুপারিশ বাতিল এবং পদগুলোতে উত্তীর্ণ অন্যান্য প্রার্থীর মেধাক্রম অনুসরণ করে ফের ফলাফল প্রকাশে

বিস্তারিত...

‘আমাদের একটু সময় দিতে হবে’

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়টি সরকার খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। তবে আমাদের একটু সময় দিতে হবে। আমরা চেষ্টা করব নিরপেক্ষ থেকে বা পক্ষপাতিত্ব না করে সমাধান করার। যাতে উভয় পক্ষ লাভবান হয়।’

বিস্তারিত...

১০৭৭ কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৩১ জনের নামে মামলা

পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ১০৭৭.১১ কোটি (সুদাসলে ১২৮১.৪৫ কোটি) টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৩১ জনের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা : র‌্যাব ডিজি

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে র‌্যাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪