| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শেষ দিনের শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) চতুর্থ ও শেষ দিনের শুনানি চলছে।

বিস্তারিত...

তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে শুনানি আগামী ২১ অক্টোবর ধার্য করেছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি নিয়ে এই সিদ্ধান্ত দেন।

বিস্তারিত...

শাহবাগ অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টায় শুরু হওয়া কর্মসূচির কারণে শাহবাগমুখী চারটি সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের পর প্রায় ৫ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর রাতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়েন তারা। রাতে কর্মসূচি শেষ করে চলে যাওয়ার সময় প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বুধবারের কর্মসূচি ঘোষণা করেন।

বিস্তারিত...

নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না। বরং নির্বাচনকালীন সরকারের জন্য কার্যকর ও স্থায়ী সমাধান চায়, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এ পদক্ষেপের সুদূরপ্রসারী প্রভাব নিশ্চিত করা হবে।

বিস্তারিত...

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৬০০ কোটি টাকা। এর আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা।

বিস্তারিত...

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এদিনে তিনি তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ইন্তেকাল করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।

বিস্তারিত...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন বুধবার (২৭ আগস্ট)। সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

বিস্তারিত...

যৌথ বাহিনীর বিশেষ অভিযান জেনেভা ক্যাম্পে ,মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ১১

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে : প্রেস উইং

রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিস্তারিত...

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিস্তারিত...

বিএনপি-এনসিপির শুনানিতে মারামারির ঘটনায় ইসির জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানি চলাকালে মারামারি ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন।

বিস্তারিত...

নির্বাচনে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই : বিচারপতি আব্দুর রহমান

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারক বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, আমাদের দেশের প্রচলিত নির্বাচন পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বিস্তারিত...

দেশে বৈধ সিসা বার নেই, বললেন অতিরিক্ত মহাপরিচালক আজম

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম বলেন, দেশের কোথাও বৈধ কোনো সিসা বার নেই। তবে রেস্তোরাঁর আড়ালে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে এসব সিসা বার পরিচালনা করেন।

বিস্তারিত...

মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, আছে ৮ লাখেরও বেশি কর্মী

মালয়েশিয়ায় মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশের। বর্তমানে সেখানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কর্মী সক্রিয়ভাবে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে সেখানে কাজ করছেন। সে হিসেবে দেশটিতে বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীদের তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশিরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪