| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ডিএমপির ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম । বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে পদায়ন করা হয়। তিনি ১৮ তম বিসিএস ব্যাচের একজন সদস্য। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আসামের শ্রীভূমি জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৪৪ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে করে ২ হাজার ৩৪৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বিস্তারিত...

মাত্র ১ হাজার টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিলো সরকার

দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুটি মসজিদ ও একটি মন্দিরকে প্রতীকী মূল্যে জমি দিয়েছে অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়। রাজধানীর জোয়ার সাহারা মৌজায় অবস্থিত এই তিনটি ধর্মীয় উপাসনালয়ের প্রতিটির জন্য ১ হাজার ১ টাকা হারে মোট ৩ হাজার ৩ টাকার বিনিময়ে এই জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

আমেরিকার চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম শুরু করছে বাংলাদেশ

আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ভোটার করতে দেশটির চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসেই এ কার্ক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি।

বিস্তারিত...

মার্কিন দূতের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন সিইসি

মার্কিন দূতের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন সিইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন

বিস্তারিত...

সাবেক ছাত্রদল নেতা রাজ কারাগারে

চার মামলায় নয় বছর দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন।

বিস্তারিত...

রোহিঙ্গাদের নিয়ে বিবৃতিতে যা বলল ওআইসি

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার অষ্টম বার্ষিকীতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি ন্যায়বিচার, জবাবদিহিতা ও তাদের অধিকার সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সংহতি এবং টেকসই সমাধানের জন্য আবারও আহ্বান জানিয়েছে।

বিস্তারিত...

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি

আন্দোলনরত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটির গঠন করা হচ্ছে‌ বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিস্তারিত...

আগামীকালের মধ্যে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে পারে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে৷ আর তফসিল হবে তার দুই মাস আগে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ রোডম্যাপ প্রকাশ করতে পারে ইসি। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক চাওয়া, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, ভূতের মুখে রাম নাম।

বিস্তারিত...

আসন বিন্যাস চায় পাবনা, সিরাজগঞ্জের পূর্বের আসন পুনর্বহালের দাবি

নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে পাবনায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবি উঠেছে। অন্যদিকে, সিরাজগঞ্জবাসী আগের আসন পুনর্বহালের দাবি জানিয়েছে।

বিস্তারিত...

চীনা নাগরিকের ওয়ালেট চুরি, দুই জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন-সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭)।

বিস্তারিত...

শিক্ষার্থীদের যমুনায় যাওয়ার চেষ্টা, পুলিশের ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বিস্তারিত...

সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাশত করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪