| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরে বিএনপি কেন্দ্রীয় নেতা আজম খানের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩৫

চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছে।

বিস্তারিত...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্যের কিনশাসা যাত্রা

বাংলাদেশ পুলিশের একটি ফর্মড পুলিশ ইউনিট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তারা। ৭০ জন নারী পুলিশ সদস্যসহ ১৮০ জন সদস্যের কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।

বিস্তারিত...

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা

১০ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৬৫২ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে সামিট কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খানসহ মোট ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

প্রথম আলোকে ফ্যাসিস্ট বললেন জিএমপি কমিশনার নাজমুল

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে। কিন্তু এত চেষ্টার পরেও যখন আমাদের বিরুদ্ধে এমন নেগেটিভ প্রতিবেদন আসে, তখন আমি সত্যিই মর্মাহত হই।’

বিস্তারিত...

দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চায় না ৮৯ শতাংশ মানুষ : সুজনের জরিপ

একই ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা উচিত নয় বলে মনে করেন ৮৯ শতাংশ মানুষ। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এক জনমত জরিপে এ তথ্য উঠে আসে। জরিপে দেশের ৬৪টি জেলা থেকে মোট এক হাজার ৩৭৩ জন নাগরিক অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে নারী ছিলেন ৩৩৫ জন, পুরুষ এক হাজার ৩৩ জন এবং তৃতীয় লিঙ্গের পাঁচজন।

বিস্তারিত...

শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে রাজধানীর ব্যস্ততম এই এলাকায় যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

কারাগার থেকে বন্দিরা আমাকেও ফোন দেয়: আইজি প্রিজন

কারাগারের মধ্যে বন্দিদের মোবাইল ফোন ব্যবহার করার বিষয়টি স্বীকার করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। মোবাইল ফোন ব্যবহারের ঘটনা নতুন নয়, এমনকি বন্দিরা তাকেও ফোন দেয় বলে জানিয়েছেন আইজি প্রিজন। তবে এসব মোবাইল উদ্ধারে বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বিস্তারিত...

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার ব্যখ্যা দিলো মিশন

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় ব্যাখ্যা দিয়েছে সেখানকার কূটনৈতিক মিশন। মঙ্গলবার (২৬ আগস্ট) মিশন এই ব্যাখ্যা দেয়। ব্যখ্যায় বরা হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভা পণ্ড করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকেল ৫টা থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সামনে অবস্থান নেন। তারা বাংলাদেশ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং অশ্লীল-অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

বিস্তারিত...

কমলাপুর রেলস্টেশনে ছুরিকাঘাতে নারীর মৃত্যু

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে পরকীয়ার জেরে শ্যামলী (৩৮) নামে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন : মন্ত্রণালয়

‘ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর মাংস সরবরাহ করবে’- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্য সঠিক নয়। সরকার বিদেশ থেকে, বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিস্তারিত...

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ৪ দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে ৫৬তম এই সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে

বিস্তারিত...

শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

বিস্তারিত...

বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪