| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শুভাড্যা ইউনিয়নের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শুভাড্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, কেরানীগঞ্জে ভূমিদস্যু অনেক। শুভাড্যা খাল দখলকারী ভূমিদস্যুদের শুধু উচ্ছেদ করলেই হবে না, তাদের জেলখানায় পাঠাতে হবে। আইন ভাঙার পরিণাম দেখাতে না পারলে দখলচক্র আবার সক্রিয় হয়ে উঠবে।

বিস্তারিত...

জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর

জঙ্গিসহ বিভিন্ন মামলার ৭০০ আসামি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। মঙ্গলবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এ কথা জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

বিস্তারিত...

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি শুরু হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত আছেন। গত ১১ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।

বিস্তারিত...

শেখ হাসিনার বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ (মঙ্গলবার)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। আজ চারজন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।

বিস্তারিত...

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে গতকাল বিকেলে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান

বিস্তারিত...

নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথ দুপুরে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

তিন বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে প্রায় ২৮ শতাংশে দাঁড়িয়েছে

বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে।

বিস্তারিত...

নিউইয়র্ক কনস্যুলেটে ভাঙচুর’ তবে উপদেষ্টা মাহফুজ নিরাপদ : গোলাম মোর্তোজা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

বিস্তারিত...

হাইকোর্টে বিচারপতির মর্যাদায় এনসিপি নেতা' সারজিস আলমের শ্বশুর

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুরও রয়েছেন।

বিস্তারিত...

হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর আগে, এদিন ঢাকাসহ ১৯ জেলায় ৪১ জন জেলা জজসহ একযোগে জেলা আদালতের ২৩০ বিচারক

বিস্তারিত...

পুলিশে বড় রদবদল, একযোগে ৫২ কর্মকর্তাকে বদলি

এক যোগে পুলিশের ৫২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি), ১২ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ৬ জন অতিরিক্ত ডিআইজি ও ১৬ জন পুলিশ সুপার (এসপি) আছেন। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের

বিস্তারিত...

কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

বিস্তারিত...

একযোগে ২৩০ বিচারককে বদলি

সারা দেশে একযোগে ২৩০ বিচারককে বদলি করা হয়েছে। এর মধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪১, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের ৪০ জন এবং সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/ সমপর্যায়ের ৯৬ জন রয়েছেন। সোমবার (২৫ আগস্ট) এ বিষয়ে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪