| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার রিমান্ড মঞ্জুর করেন।

বিস্তারিত...

ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ৬টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিস্তারিত...

সংস্কৃতির মাধ্যমে সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীন একসঙ্গে এগিয়ে চলেছেশুধু বাণিজ্য ও সংযোগ নয়, সর্বোপরি জনগণের হৃদয়ের বন্ধনও হয়েছে দৃঢ়। তিনি বলেন, এই যাত্রায় সাংস্কৃতিক কূটনীতি ছিল মুখ্য। শিল্পকলা, সাহিত্য, সংগীত, প্রত্নতত্ত্ব ও জাদুঘরের বিনিময়ের মাধ্যমে আমরা শুধু নিদর্শনই নয়, আদর্শ, দৃষ্টিভঙ্গি ও জীবনদর্শনও ভাগাভাগি করেছি।

বিস্তারিত...

সড়ক নির্মাণ ব্যায় ৩০ ভাগ বেশি, কমাতে রিভিউ কমিটি করা হয়েছে

সারাদেশে ১৫’শ কিলোমিটার সড়ক-মহাসড়ক খারাপ অবস্থায় আছে। ডিসেম্বরের মধ্যে এসব সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। তিনি জানান, বর্তমানে সড়কের নির্মাণ ব্যায় ৩০ ভাগ বেশি। কমাতে গঠন করা হয়েছে রিভিউ কমিটি। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা এই সিদ্ধান্ত জানান।

বিস্তারিত...

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি বাস্তব রূপরেখা (প্র্যাকটিক্যাল রোডম্যাপ) তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রোহিঙ্গারা যেন মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দ্রুত নিজ দেশে ফিরে যেতে পারে সে লক্ষ্যে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারে চলমান রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ-এ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ টাকা

জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণা অনুযায়ী কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারেন তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এ পুরস্কার ঘোষণা করেন। উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। কেউ যদি একটা চায়না রাইফেলের সন্ধান দিতে পারে এবং সেটি উদ্ধার হয় তাহলে তথ্যদাতা ১ লাখ টাকা পাবে। এসএমজির ক্ষেত্রে দেড় লাখ, এলএমজির ক্ষেত্রে ৫ লাখ আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। কেউ যদি একটা গুলি এনে দেয় তাহলে সে ৫০০ টাকা পাবে। পিস্তলের ক্ষেত্রে ৫০ হাজার, শটগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা পাবে। এসব তথ্য যারা দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

বিস্তারিত...

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

বৈষম্যবিরোধী আন্দোলনে কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি।

বিস্তারিত...

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের একার পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয়, এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে।

বিস্তারিত...

কক্সবাজারে রোহিঙ্গা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশন যোগ দিইয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উদ্বোধনী বক্তব্য রাখবেন তিনি। কক্সবাজারের ইনানিতে বে ওয়াচ হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে ৩ দিনের এই সম্মেলন। এর আগে, সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

বিস্তারিত...

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৮ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৮ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। সোমবার (২৫ আগস্ট) সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এপর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৯ জন। গতকাল সাক্ষ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো. রাজিবুল ইসলাম সহ ৩ জন।

বিস্তারিত...

বাড়তে পারে গরম, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা ও এর আশপাশের অঞ্চলে গরম বাড়তে পারে, তবে একইসাথে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সোমবার (২৫ আগস্ট) সকালে প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর ঢাকায় গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় ঢাকা মহানগর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিস্তারিত...

ডিজিটাল ব্যাংক লাইসেন্স পেতে লাগবে কমপক্ষে ৩শ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক নতুন করে আবার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এ জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে।

বিস্তারিত...

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

১৯৭১ সালে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়াসহ দুই দেশের অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪