| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মোহাম্মদপুর থানার সমালোচিত ওসিকে বদলির ঘটনায় মিষ্টি বিতরণ

রাজধানীর মোহাম্মদপুর থানার সমালোচিত ওসি আলী ইফতেখার হাসানকে বদলির ঘটনায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনগন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় থানার সামনে ও থানার ভেতরে সবার মধ্যে বদলির খুশিতে মিষ্টি বিতরণ করা হয়। এমনকি মিষ্টি নিয়ে থানার ডিউটি অফিসার ও ওসিকেও মিষ্টি খাওয়াতে তার রুমে প্রবেশ করেন। এসময় ওসিও তাদের হাসিমুখে গ্রহন করেন। এছাড়া এলাকাবাসীর মধ্যেও মিষ্টি ভেতর করা হয়।

বিস্তারিত...

যত্রতত্র পোস্টার লাগালেই দিতে হবে চার্জ: মোহাম্মদ এজাজ

নির্ধারিত ২৫টি ফ্রি স্ট্যান্ডের বাইরে শহরের যত্রতত্র ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগালে কমার্শিয়াল রেট চার্জ করা হবে বলে জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (২৪ আগস্ট) রাজধানীর মিরপুরের তালতলায় ফ্রি পোস্টার বোর্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

‘এটা কি আমার বাপের টাকায় করছে’ ফলকে নাম দেখে উপদেষ্টা ফাওজুল

রোববার (২৪ আগষ্ট) গাজীপুরের ভোগড়া-বাইপাস এলাকায় ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট স্বরূপনগর বিথারী হাকিমপুর চেকপোস্ট থেকে বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিস্তারিত...

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে আরো ৪৩০ জন।

বিস্তারিত...

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে, এমন অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

বিস্তারিত...

বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করতে বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

‘ইসলাম বলছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ রোববার (২৪ আগষ্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু প্রসঙ্গে এ কথা বলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিস্তারিত...

ইলিশের ডিমের কেজি ৪২০০ টাকা

ইলিশ মাছের পাশাপাশি দাম বেড়েছে ইলিশের ডিমেরও। এবছর সাগর ও নদী থেকে ইলিশের আমদানি কম হওয়ায় ডিমের কেজি বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকায়। দাম শুনেই অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন খালি হাতে। গত মৌসুমে ইলিমের ডিমের দাম ছিলো ৩ হাজার টাকা কেজি।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সমালোচিত ওসি ইফতেখারকে

মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন পরিদর্শককে বদলি করা হয়েছে।

বিস্তারিত...

সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে এনসিপি-বিএনপি হাতাহাতি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানিকালে ধাক্কাধাক্কি-হাতাহাতি-কিল-ঘুষির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগষ্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এই শুনানি শুরু হয়। শুনানিকালে বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

৭১’র অমীমাংসিত ইস্যুর সমাধান হয়নি

১৯৭১ সালের জন্য ক্ষমা চাওয়া, সম্পদের ন্যায্য বণ্টন এবং আটকে পড়া পাকিস্তানিদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্বিপক্ষীয় বৈঠকে উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানে দুই দেশ একমতও হয়েছে বলে জানান তিনি।

বিস্তারিত...

গত ৭ মাসে দেশে ধর্ষণ বেড়েছে ৬৮.৪৫ শতাংশ

দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনকহারে বাড়ছে। চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ধর্ষণ বেড়েছে ৬৮.৪৫ শতাংশ। এ সময় শিশুদের প্রতি ৩৮ শতাংশ সহিংসতা বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে প্রয়োজন বড় বিনিয়োগ : সিপিডি

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে বিশাল বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি।

বিস্তারিত...

সীমানা নির্ধারণে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। রোববার (২৪ আগস্ট) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানিকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪