| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

একাত্তরের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিস্তারিত...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা সই

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠকে এসব দলিল সই হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।ইসহাক দার ও তৌহিদ হোসেনের একান্ত বৈঠকে উভয়পক্ষের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক চলছে, হতে পারে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

বিস্তারিত...

হাসিনার আমলের গুম-খুন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৬ অক্টোবর

আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ২৬ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিস্তারিত...

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

বিস্তারিত...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠকে এসব দলিল সই হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ইসহাক দার ও তৌহিদ হোসেনের একান্ত বৈঠকে উভয়পক্ষের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

বিস্তারিত...

দুর্নীতিবিরোধী লড়াইয়ে আইনজীবীদের সক্রিয় ভূমিকা চান অ্যাটর্নি জেনারেল

আইনজীবীদের মধ্যে কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিস্তারিত...

দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সমাবেশের প্রস্তাব ডিএমপি কমিশনারের

যে কোনো রাজনৈতিক কর্মসূচিসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

বিস্তারিত...

আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে রাজধানী থেকে গ্রেপ্তার

রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

একদিনে নারী-শিশুসহ বুড়িগঙ্গায় ৪ জনের মরদেহ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে একদিনে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে চার বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছে।

বিস্তারিত...

বাড়ি ফিরেছেন ফারুকী, বাবাকে দেখে উচ্ছ্বসিত ইলহাম

সাত দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন চলচ্চিত্রকার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিস্তারিত...

সংবিধানে পিআর পদ্ধতি নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে।’ নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে তিনি

বিস্তারিত...

সহযোগিতা জোরদার করতে দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে বেলা দুইটার দিকে বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি।

বিস্তারিত...

রিমান্ড শেষে কারাগারে মাই টিভির চেয়ারম্যান নাসির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। শুধু ব্যক্তির পরিবর্তন নয়, দেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। আমাদের সবাইকে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে এবং পরিবর্তনের দিকে এগিয়ে আসতে হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪