দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় পা রাখলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে এ ময়নাতদন্ত করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ইস্যুতে উভয়পক্ষই লাভবান হয়েছে। বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। দেশের রফতানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে।
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের শারীরিক অবস্থা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজ নেন।
এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছা ও চীন-ভারতের আন্তরিকতার অভাবকে কারণ মনে করছেন তাঁরা। মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় সীমাবদ্ধ না থেকে বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনের প্রতি সচেতন থাকায় কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যারা ভোটকেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ভোটকেন্দ্র দখল করে জেতার সুযোগ দেয়া হবে না। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেয়া হবে।
তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর ঢাকায় প্রবেশ করতে বিলম্ব হচ্ছে। তবে ঢাকা থেকে সব ট্রেন যথা সময়ে ছাড়ছে।
দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া নদীবন্দরগুলোতে ০১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার (২৩ আগস্ট) দুই দিনের সফরে ঢাকায় আসছেন। দ্বিপক্ষীয় এই সফরে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়াতে গুরুত্ব দেবে ইসলামাবাদ। সফরে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।
কেরানীগঞ্জ মডেল টাউনের একটি ১০তলা আবাসিক ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম গোছানোর একটি সুযোগ তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরেই ভারসাম্যহীন অবস্থায় রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক। বিগত বছরগুলোয়, বিশেষ করে আওয়ামী লীগের শাসনামলে এই দুই দেশের মধ্যে যে বাণিজ্য পরিস্থিতি ছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সেই ধারাবাহিকতাই এখনো চলছে, ঘাটতি রয়ে গেছে বাংলাদেশের পক্ষেই। তবে সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের ঢাকা সফরকে ঘিরে দুই দেশের বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা ও সংকটের জায়গাগুলো আলোচনায় উঠে এসেছে।
সরকারি টাকায় অধিগ্রহণ করা জমিতে সচিবসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সেতু কর্তৃপক্ষ।
খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছেন সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। শুক্রবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় কথা বলেন তিনি।