বিভুরঞ্জন সরকার তার জীবনের শেষ লেখাটি পাঠিয়েছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে। ২১ অগাস্ট সকাল সোয়া ৯টায় মেইলের ফুটনোটে তিনি লেখেন, “জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।”
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে কিশোর গ্যাং “চান গ্রুপ”এর প্রধান সোহেল ওরফে চান ওরফে কালাচানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ছেলে ঋত সরকার রমনা থানায় জিডি করেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লেখেন।
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে নির্বাচন কমিশন (ইসি)। পরে এ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ইদানীং একটা বড় চ্যালেঞ্জ আমাদের মধ্যে দেখা দিয়েছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার। মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য দিয়ে ভিডিও, অপতথ্য দিয়ে ভিডিও—এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সরকার ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করেছে। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, নয় সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে। এই কমিটি সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের বিষয়ে সুপারিশ করবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির কারণে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশি ক্রেতারা ধীরে ধীরে নয়াদিল্লি, ইসলামাবাদ ও বেইজিং থেকে মুখ ফিরিয়ে এখন লাল-সবুজের পতাকার দিকে ঝুঁকছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা অর্ডার নিয়ে ঢাকায় আসছেন, ফলে তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ বেড়ে চলেছে।
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। এসময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিফতর। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ঢাকাসহ দেশের চার বিভাগের জন্য ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভাড়া নিয়ে অটোরিকশা চালকের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে রাজধানীর ডেমরায় এলাকাবাসীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে ডেমরা পুলিশ লাইনের পুলিশ সদস্যদের বিরুদ্ধে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, দেশে নির্বাচনের জন্য এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) আসেনি। সে কারণে আমরা অন্যান্য দাবির সঙ্গে জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত আছে। আমাদের দাবি এনশিওর করে নির্বাচন দিতে হবে।
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া, গত দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করা হবে বলেও জানান তিনি।
আগামী রোববার (২৪ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।