| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এরপর সরকারের কোনো পদে আমি থাকব না

যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজে নিবন্ধ লিখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে গত বছর বাংলাদেশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এতে প্রফেসর ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।

বিস্তারিত...

২৫ আগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী ২৪ আগস্ট কক্সবাজারে এই সম্মেলন শুরু হবে।

বিস্তারিত...

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১০ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন।

বিস্তারিত...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়ার অনুমোদন

উপদেষ্টা পরিষদের ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে।

বিস্তারিত...

পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিকরা বিনা ভিসায় দুই দেশে আসা-যাওয়া করতে পারবেন : প্রেস সচিব

বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। পাকিস্তানী কূটনীতিকরাও বিনা ভিসায় বাংলাদেশে আসতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিস্তারিত...

ছাত্র-জনতা অভ্যুত্থানের ঘটনায় ২৬ মামলার চার্জশিট

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার মধ্যে অদ্যাবধি ২৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা আটটি এবং অন্যান্য ধারায় মামলা ১৮টি।

বিস্তারিত...

পিআর পদ্ধতি ভয়ংকর : বদিউল আলম মজুমদার

প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক পদ্ধতিতে নির্বাচন ভয়ংকর বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘পিআর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে।

বিস্তারিত...

দুই কলেজের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

কিছুদিন বিরতির পর আবারও শুরু হওয়াঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। বেল ৩টায় এ রিপোর্টা লেখা পর্যন্ত থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জামায়াতে ইসলামী নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি।

বিস্তারিত...

আলী রীয়াজের সঙ্গে মাইকেল মিলারের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে

বিস্তারিত...

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন আসামি সাবেক এসআই শেখ আফজালুল হক।

বিস্তারিত...

আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির ফোনালাপ ফাঁস

টেন্ডারের কমিশন নিয়ে দর-কষাকষির একটি অডিও শেয়ার করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। দাবি করা হচ্ছে— অডিওতে একজন ঠিকাদারের সঙ্গে কমিশন নিয়ে দর-কষাকষি করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। তবে ঠিকাদারের পরিচয় জানানো হয়নি।

বিস্তারিত...

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় প্রদানের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪