| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেদিকে হাত দেই সেদিকেই সমস্যা। আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে। হাতি রক্ষায় ইআরটিগুলোকে একটিভ করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছি।

বিস্তারিত...

ফের নতুন হত্যা মামলায় গ্রেপ্তার পলক

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক ড্রাইভার মো. হোসেন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বিস্তারিত...

নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, কর ফাঁকিও সহজ: গভর্নর

নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেয়াও সহজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২০ আগস্ট) সকালে উন্নয়ন কৌশল বিষয়ক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

বিস্তারিত...

অসংক্রামক রোগ জাতীয় উন্নয়নের বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আমরা সবাই আজ একত্রিত হয়েছি। গুরুত্বপূর্ণ বলছি এ কারণে যে, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ দরকার। দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন-কোনোটিই যথাযথভাবে করা যাবে না। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিনদিন বিস্তৃত হচ্ছে।

বিস্তারিত...

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে বিমানের দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

বিস্তারিত...

সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

বিস্তারিত...

প্রতিদিন ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জোরালো হচ্ছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, তামাক কোম্পানির সঙ্গে সরকারের বৈঠক ডব্লিউএইচও এফসিটিসি-এর আর্টিকেল ৫.৩ লঙ্ঘন এবং এটি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

বিস্তারিত...

হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক মাহফুজুর

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। বুধবার (২০ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন তিনি।

বিস্তারিত...

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

দেশের সাতটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২০ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়।

বিস্তারিত...

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে তিনি কানাডা যাচ্ছেন।

বিস্তারিত...

ভারতের অন্তঃসত্ত্বা নারীকে বাংলাদেশে পুশইন, সন্তানের নাগরিকত্ব নিয়ে সন্দিহান

গত কয়েক মাস ধরেই বাংলাভাষীদের বাংলাদেশে পুশ ইন করছে নরেন্দ্র মোদির সরকার। তেমনই একজন বীরভূম জেলার বাসিন্দা সোনালি বিবি। দিল্লি পুলিশ গত ২৬ জুন তাকে আটক করে বাংলাদেশে পুশ ইন করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সোনালি কি সন্তান জন্মদানের আগেই ভারতে ফিরতে পারবেন? আর যদি না পারেন, তাহলে বাংলাদেশে জন্ম নেওয়া ওই শিশুর নাগরিকত্ব কী হবে?

বিস্তারিত...

মাইলস্টোনের তিন শিক্ষক মানবতা ও সাহসিকতার জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে এ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

একসঙ্গে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

একসঙ্গে একই দিনে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়েছে। তাঁদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন থেকে এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়।

বিস্তারিত...

ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় কঠোর সিদ্ধান্তে বিমান

সম্প্রতি বিমানের কিছু ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ঘটনায় একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে নতুন আগ্রহ ব্রাজিলের

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ বলেছেন, ব্রাজিলের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বিশেষকরে মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি বাংলাদেশে মিট প্রসেসিং কারখানা স্থাপন করতে চায় বলে উল্লেখ করেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪