| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির ফলে রাষ্ট্রীয় পদমর্যাক্রম মামলার রিভিউ এর রায় পিছিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ মামলার পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেন।

বিস্তারিত...

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিস্তারিত...

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

বিস্তারিত...

সাত দিনের সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীনের উদ্দেশে যাত্রা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ঢাকায় পৌঁছালেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশন। ঢাকায় পৌঁছানোর পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে অভ্যর্থনা জানান।

বিস্তারিত...

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার মো. নাজমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ভারতে আ.লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করতে আহবান ঢাকার

ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্তারিত...

মালয়েশিয়া জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান স্বপনের ৫০০ কোটির সম্পদ ক্রোক

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিস্তারিত...

গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অবৈধ বাংলো

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের নির্মাণ করা অবৈধ একটি বাগানবাড়ি (বাংলো) গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগষ্ট) কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতীরের অবৈধদখলকৃত ভূমি উদ্ধারে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ অভিযানে প্রায় দেড় একর জমি উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

প্রবাসীদের ভোটার হওয়ার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর হলো। এখন থেকে কারও পাসপোর্ট না থাকলেও তাকে ভোটার তালিকায় যুক্ত করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করায় এমন সুযোগ সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

এবার অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারে ‘বঞ্চিত’ ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে এ–সংক্রান্ত পর্যালোচনা কমিটি। যাঁদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তা আছেন।

বিস্তারিত...

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত মাঠ পর্যায়ে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

জুলাই-আগস্টের আন্দোলনকালে গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বুধবার দুপুর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

জুলাইয়ে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত

জুলাই মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৪২ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪