বাংলাদেশের সমুদ্রসীমায় মাছের মজুদ ও ইকোসিস্টেম নিয়ে বড় ধরনের জরিপ শুরু হচ্ছে। নরওয়ের সহযোগিতায় অত্যাধুনিক গবেষণা জাহাজ ‘আর.ভি. ড. ফ্রিডজোফ নানসেন’ আগামী ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩২ দিন বঙ্গোপসাগরে এই জরিপ পরিচালনা করবে।
দেশ এখন জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’ তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে।
বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৯ আগষ্ট) ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এ সহায়তা দেওয়ার কথা জানান। পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি একটি পত্রিকায় স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা ‘অসত্য’ বলে দাবি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, আগের চেয়ে কয়েকগুণ উন্নত এবং পরিসর বাড়ায় আওয়ামী লীগ আমলে নেওয়া উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। ফলে এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার এই অধ্যাদেশ জারির ফলে আগামীতে আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকছে না।
দাবি আদায়ে ‘আল্টিমেটাম’ দিয়ে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সোয়া তিনটার দিকে তাঁরা সড়ক ছাড়েন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনের সড়ক অবরোধ করেন। তাঁরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ ইমাম হাসান তায়িমসহ শহিদদের হত্যাকারীদের জামিন দেওয়ায় বিচারপতি ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শহিদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সচিবালয়ের বাইরে এসব দাবিতে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে তারা।
কিস্তানের ইসলামাবাদ থেকে প্রকাশিত ‘দ্যা ক্যাচলাইন’ পত্রিকায় গত ১৬ আগষ্ট একটি নিবন্ধ লিখেছেন দেশটির জনপ্রিয় ব্লগার তাবাসসুম মোয়াজ্জেম খান। লেখাটির শিরোনাম ছিলো “East Pakistan Must Return: Pakistan’s Hour of Reckoning After 54 Years’ অর্থাৎ পূর্ব পাকিস্তানকে ফিরে আসতে হবে: ৫৪ বছর পর পাকিস্তানের হিসাব-নিকাশের সময়
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এদিন ধার্য করেন।
চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর প্রকল্পটি এগিয়ে নিতে কাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে ৬ হাজার ৭০০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিকমানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ।
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এখান থেকে তাদের আজ সচিবালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার কথা রয়েছে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
জাতীয় নির্বাচনে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিমানের কিছু ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ঘটনায় একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই মধ্যে ঢাকা-আবুধাবি ফ্লাইটে টয়লেটের ফ্লাশ সম্পর্কিত ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া কারিগরি সমস্যাগুলোর বিস্তারিত পর্যালোচনার জন্য চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।