২০২৬ এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকালে কমিশন সচিব আখতার আহমেদ এটি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) দুপুরে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, চলতি বছরের ১৮ জুন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মূলত বৃষ্টির কারণেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুদূষণ সাধারণ কম থাকে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য হলেও বৃষ্টি হয়েছে। কিন্তু আজ রাজধানীতে দুপুর সাড়ে ১২টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৫৩। এ মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত এক বছরে সরকার কতটুকু সফল বা ব্যর্থ হয়েছে তা নিয়ে নানা আলোচনা রয়েছে। এ অবস্থায় এক বছর পূর্তির প্রাক্কালে ১২ মাসে সরকারের ১২ সাফল্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
ছাত্রজনতার আন্দোলনের সময় ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ।
ঢাকার ৯৮ শতাংশ শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি মিলেছে। সীসার পরিমাণ ৬৭ মাইক্রো গ্রাম বা তার বেশি, যা উদ্বেগজনক বলছেন গবেষকরা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) করা এক গবেষণায় এ তথ্য মিলেছে। আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. জেসমিন সুলতানা ২০২২‑'২৪ সালের মধ্যে ঢাকায় পরিচালিত একটি সামগ্রিক গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরেন। গবেষণায় ২ থেকে ৪ বছর বয়সী ৫০০ জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়।
সচিবালয়ে দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে, সচিবালয়ের নবনির্মিত ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, সচিবালয়ের নবনির্মিত ২০ তলা ভবনের ১ নম্বর ভবনে অবস্থিত সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইটে যান্ত্রিক ক্রটি ধরা পড়েছে। এ কারণে উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। ফ্লাইটে ১৪৬ জন যাত্রী ছিলেন।
রাজধানীর সবুজবাগ থেকে হেরোইনসহ এগারো মাদক মামলার আসামি সাদ্দামকে (৩৬) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়িয়েছে থাইল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে।
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স (Binance) এর মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।