জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে একদিকে ঢাকায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান মালা। অন্যদিকে অনেকটা হঠাৎ করেই কক্সবাজারে উপস্থিত হয়েছেন এনসিপির চারজন শীর্ষ নেতা। গণমাধ্যমে খবর বেড়িয়েছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এর সঙ্গে স্বাক্ষাত করতেই কক্সবাজার গিয়েছেন তারা।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আজ মঙ্গলবার ‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’ শীর্ষক নতুন অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।
আজ ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি। গত বছরের এই দিনে গণ-আন্দোলনের মুখে পতন ঘটে এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থার। এই দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে স্পিকারের তার থেকে আগুন বেলুনে ছড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিত অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে।
কোটা আন্দোলন থেকে শুরু করে ছাত্র-জনতার এক দফা এক দাবির আন্দোলনে প্রায় প্রতিদিনই উত্তাল ছিল সাভার-আশুলিয়া। প্রতিদিন হামলার শিকার হতে হয়েছিল ছাত্র-জনতাকে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট,উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগষ্ট) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতা হঠাৎ করে কক্সবাজার আসেন। তারা মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীস্থ হোটেল রয়েল টিউলিপি অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট, সোমবার ছিল ভারতে পার্লামেন্টের মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। অধিবেশনে অনেকগুলো জরুরি বিল তখনও পাস করানোর বাকি অথচ হাতে সময় খুব কম – কাজেই ট্রেজারি বেঞ্চের ব্যস্ততা ছিল তুঙ্গে। রাজধানীতে নেতা-মন্ত্রীদের দৌড়োদৌড়ি চলছিল যথারীতি।
গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। এদিন বিকেল ৫টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো-সহ রাত প্রায় ১২টা পর্যন্ত নানা আয়োজন থাকছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এরপর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার—বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।
ঢাকাসহ দেশের ৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সেদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন লাখ লাখ ছাত্র-জনতা। সকাল ১০টার পর থেকেই উত্তরা দিয়ে ঢাকায় ঢুকতে শুরু করে হাজার হাজার মানুষ। দুপুর নাগাদ টিভির স্ক্রলে হঠাৎ ভেসে ওঠে সেনাপ্রধান ভাষণ দেবেন। বাড়তে থাকে উত্তেজন। এরই মধ্যে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠছেন।
পরিচয় শনাক্তের জন্য জুলাই আন্দোলনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত ১১৪টি লাশ রায়েরবাজার কবরস্থান থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত।