| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আবু সাঈদ হত্যা: অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়েছে। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন

বিস্তারিত...

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ গরমের তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বুধবার (৬ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির জনসমাবেশ ও মিছিলে এসে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে গরমে অসুস্থ হয়ে বিএনপি-জামায়াতের নেতাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বরিশালের গৌরনদী, চট্টগ্রামের লোহাগাড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, গাজীপুরের কাপাসিয়া এবং চাঁদপুরের শাহরাস্তিতে এসব ঘটনা ঘটে।

বিস্তারিত...

মেট্রোরেলের আয়ে ঋণের কিস্তির টাকা উঠছে না

ঢাকার মেট্রোরেলে এখন যাত্রী ঠাসাঠাসি করে চলাচল করছে। বিশেষ করে অফিস শুরু ও ছুটির ব্যস্ত সময়ে অনেকেই প্রথম চেষ্টায় মেট্রোরেলে উঠতে পারছেন না। এরপরও যাত্রী–ভাড়া থেকে মেট্রোরেলে যে আয় হয়, তা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে না।

বিস্তারিত...

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ

আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তার জীবনাবসান হয়েছিল।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার ভাষণে যা ছিল , বিস্তারিত পড়ুন

জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার শুরু হয়।

বিস্তারিত...

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত ইসি : কমিশনার মাছউদ

নির্বাচন কমিশন আগামী রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন জেষ্ঠ্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

বিস্তারিত...

রমজানের আগে নির্বাচনের জন্য ইসিকে চিঠি পাঠাবো : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান।

বিস্তারিত...

জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্রে যা আছে

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন তিনি। ঘোষণাপত্রে উল্লেখিত বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা

সিনিয়র রিপোর্টার : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়া হবে।

বিস্তারিত...

‘ব্যক্তিগত সফর’ বলছে এনসিপি, মার্কিন দূতাবাস বলছে ‘জানা নেই’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে রাষ্ট্রীয় আয়োজনের সময়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর পাঁচ শীর্ষ নেতা অবস্থান করছেন কক্সবাজারে। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাসের সঙ্গে তাদের একটি ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে এই বৈঠকের বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অবগত নয় বলে জানিয়েছে তারা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪