| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মিরপুরে রাস্তায় নেমে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুর–১০, ১৩ ও পল্লবী এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। আজ রোববার সকাল ৮টা থেকে শ্রমিকেরা মিরপুর–১৩ নম্বর সড়কের দুই পাশে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন।

বিস্তারিত...

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত আরেক শ্রমিকের মৃত্যু

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেক শ্রমিক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মো. জালাল উদ্দিন (৪০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।

বিস্তারিত...

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ

বিএনপির ডাকা চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিন বগুড়ায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ রোববার সকাল থেকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী-লিচুতলায় বাইপাস সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা।

বিস্তারিত...

মিরপুরে আড়াই ঘণ্টা পর রাস্তা ছাড়লেন পোশাকশ্রমিকেরা

আড়াই ঘণ্টা পর রাজধানীর মিরপুর-১৩ ও মিরপুর-১০ নম্বর এলাকার রাস্তা ছাড়েন পোশাক কারখানার শ্রমিকেরা।আজ রোববার সকাল ৮টা থেকে শ্রমিকেরা মিরপুর ১৩ নম্বর সড়কের দুই পাশে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা সরে যান বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।আজ রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪