এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্রিটিক্যাল ৮ জন, সিবিয়ার ১৩ জন ও ইন্টারমিডিয়েট ২৩ জনসহ মোট ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময় পর্যাপ্ত ওষুধ এবং রক্তের ব্যবস্থা হয়েছে । বুধবার (২৩ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, সরকারের হতাহতের সংখ্যা কম করে দেখানোর কোনো কারণ নেই।’
বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ শিকারে গিয়ে বিকল হয়ে যায় ইঞ্জিন। এরপর চার দিন ধরে সাগরে ভাসতে থাকেন ১৮ জেলে। অবশেষে মঙ্গলবার তাদের জীবিত উদ্ধার করেছে নৌ বাহিনী।
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও পাকিস্তান।
বুধবার (২৩ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আজ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো- রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি,নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ১২ দলীয় জোট, বাসদ, সিপিবি এবং গনোফোরাম।
জুলাই সনদ দ্রুত প্রণয়নের লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোতে শিগগীরই ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
শিক্ষা উপদেষ্টা বলেছেন, তাঁর কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে তিনি মনে করেন না। তাই নিজে থেকে তাঁর পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। তবে সরকার চাইলে তিনি পদত্যাগ করবেন।
সরকার যেতে বললে চলে যাব- এমনটি বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গড়মিল দেখা দিয়েছে জ বুধবার দুপুরে ২৯ জন নিহতের তথ্য দেওয়া হয়েছে। অথচ প্রায় ২৪ ঘণ্টা পূর্বে (মঙ্গলবার ) আইএসপিআর থেকে জানানো হয়েছিল এ দুর্ঘটনায় নিহত ৩১ জন।
বিমান দুর্ঘটনায় দগ্ধ ও অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে সিএমএইচে নৌ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈশ্বিক অংশীজনদের প্রকৃতি-ভিত্তিক সমাধান গ্রহণে এবং উন্নত দেশগুলোকে যথাযথভাবে তাদের জলবায়ু দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
এক শতাব্দীর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য সূর্য পুরোপুরি ঢাকা পড়বে চাঁদের আড়ালে। এই বিরল পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে ২০২৭ সালের ২ আগস্ট।
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে একটি মামলায় যাবজ্জীবনের পরিবর্তে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন হাই কোর্ট। অস্ত্র আইনের ওই মামলায় বিচারিক আদালতের রায়ে ওই দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।