| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।

বিস্তারিত...

ভোটার হচ্ছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানও

ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৬ মিনিটে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন।

বিস্তারিত...

ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি।

বিস্তারিত...

এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) ইটিআই- ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান প্রদান করেন।

বিস্তারিত...

শাহবাগ মোড়ে পুনরায় অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।

বিস্তারিত...

ঢাকা ১৭ আসনের ভোটার হবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার নিবন্ধন শেষ হওয়ার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করতে পারবেন।

বিস্তারিত...

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নেয়।

বিস্তারিত...

হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওয়ানা হয়েছেন তারেক রহমান

আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অদম্য যোদ্ধা শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওয়ানা দেন। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বেলা ১১টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি নজরুল ইসলামের কবরে পাশে শায়িত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

বিস্তারিত...

তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।

বিস্তারিত...

আজ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানী ঢাকায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে পরিদর্শন। সকালে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

বিস্তারিত...

নির্বাচন করতে বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিতে যাচ্ছেন। গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। রাত ১০টা ৪ মিনিটের দিকে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর রাত ১০টা ৩৩ মিনিটে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে

বিস্তারিত...

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে তাঁকে এই দায়িত্বে নিয়োগ দেন নবনির্বাচিত সভাপতি

বিস্তারিত...

বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, সমাজগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ মো. রফিকুল ইসলাম বাংলাদেশের জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

বিস্তারিত...

তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত

১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪