| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জিএম কাদেরের জাপা ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার(২৬ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

বিস্তারিত...

হাদি হত্যার বিচার দাবিতে রাতভর অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। দুপুর ২টার পর শিক্ষার্থী ও সাধারণ জনতার অবস্থান শুরু হয় এবং রাতভর চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, খুনিদের গ্রেপ্তার করতে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম।

বিস্তারিত...

নির্বাচনে এককভাবে লড়বে জেএসডি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিস্তারিত...

তারেক রহমান শনিবার ভোটার হবেন, এখনো আবেদন পাননি ইসি

দেশে ফেরার দুইদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার তালিকায় নিজের নাম তুলবেন। এ পদক্ষেপের মাধ্যমে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিস্তারিত...

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান,উপদেষ্টাদের আলটিমেটাম

শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহিদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে দাঁড়িয়ে জবাব না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ছাড়ব না। প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখব।

বিস্তারিত...

তারেক রহমানের আগমনে সব ষড়যন্ত্রের সমাপ্তি ঘটেছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। তার আগমনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ও গুঞ্জনেরও সমাপ্তি ঘটেছে।

বিস্তারিত...

নির্বাচনী সমঝোতায় জামায়াতের তিন শর্ত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেকোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে চাইলে তিনটি শর্ত মানতে হবে। তিনি জানান, শর্তগুলো হলো: ১.দুর্নীতি না করা এবং দুর্নীতিবাজকে প্রশ্রয় না দেওয়া।

বিস্তারিত...

৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠানের পর মোট ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে।

বিস্তারিত...

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

তারেক রহমানের পক্ষে বিএনপির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিস্তারিত...

তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বিস্তারিত...

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী। জিয়ার কবর জিয়ারতের পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

বিস্তারিত...

জামায়াত কখনো দেশে শান্তি চায়নি : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, একাত্তরের পরবর্তী বা চব্বিশের পরবর্তী সময়ে তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে, জামায়াত দেশে শান্তি চায়নি কখনো। যদি দেশে শান্তি চাইতো তাহলে একের পর জোটের নামে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতো না।

বিস্তারিত...

বাবার কবর জিয়ারত করতে সমাধিস্থলে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সমাধিস্থলে পৌঁছেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। আজ শুক্রবার(২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে গুলশানের ২৯৬ নম্বর বাসা থেকে রওনা হন তারেক রহমান। সমাধিস্থলে পৌঁছে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বিস্তারিত...

অগ্রযাত্রা রুখতে ষড়যন্ত্রের চেষ্টা চলছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের অগ্রযাত্রাকে রুখতে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। তিনি বলেন, এখন সময় জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে এগোবার, কিন্তু বিভিন্ন চক্রান্ত আমাদের পথরোধ করতে চাচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪