| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়া জীবনসংকটে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, শেখ হাসিনার দুঃশাসনামলে ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার ওপর জেল–জুলুমসহ নানা নিপীড়ন চালানো হয়। অবিরাম নির্যাতনের কারণে তিনি আজ জীবনসংকটে ভুগছেন বলে মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন,নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে ইস্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি জানান, শুক্রবার বিকেলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে এন্ডোসকপি সম্পন্ন করা হয়।

বিস্তারিত...

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন তিনি।

বিস্তারিত...

মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়: ছাত্রশিবির সভাপতি

গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

জামায়াত ক্ষমতায় গেলে বিদেশের সকল চিকিৎসা দেশেই পাওয়া যাবে : ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে বিদেশের আধুনিক উন্নত সকল চিকিৎসা দেশেই পাওয়া যাবে।

বিস্তারিত...

উত্তরায় খেলাফত মজলিস প্রার্থীর নির্বাচনি মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের নেতৃত্বে শুক্রবার সকালে এক নির্বাচন মিছিল বের হয়েছে।

বিস্তারিত...

বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো লেবার পার্টি

ঝালকাঠির একটি আসনে বিএনপির পক্ষ থেকে ছাড় পাওয়ার আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করায় দলটির ওপর ক্ষুব্ধ হয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ঘোষণা দিয়ে বিএনপির সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করেছে লেবার পার্টি। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ২টায় নয়া পল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির

বিস্তারিত...

রোববার লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে। শুক্রবার (৫ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

বিস্তারিত...

আগামী গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার আহ্বান মামুনুল হকের

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশে জনগণের ন্যায্য অধিকার ও মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। গরিব ও শ্রমজীবী মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে এবং বৈষম্যহীন সমাজ গড়তে কোরআনের অর্থব্যবস্থা বাস্তবায়নের কোন বিকল্প নেই। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী মাঠে আট দলের আয়োজিত

বিস্তারিত...

চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন এখনো পূরণ হয়নি: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম অভিযোগ করেছেন যে, দেশে চাঁদাবাজি ও বৈষম্য এখনও বন্ধ হয়নি। তিনি বলেন, ‘ভেবেছিলাম বৈষম্যমুক্ত, চাঁদাবাজিমুক্ত দেশ গড়ব। কিন্তু ২৪-এর পরও চাঁদা আদায় বন্ধ হয়নি। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন দেশ আমরা চাইনি।’

বিস্তারিত...

খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। কাতার সরকারের ব্যবস্থাপনায় শনিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা রয়েছে। খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার জন্য এর আগে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিলো। তবে শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এখন জার্মানভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে।

বিস্তারিত...

আলাদা দিনে গণভোট চায় জামায়াত

গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করা হলে ‘হজ-পজ’ অর্থাৎ বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “হ্যাঁ-না ভোট কেন নির্বাচনের দিন দিতে হবে? আটদলীয় জোট বলেছে পৃথক দিনে গণভোট আয়োজন করতে হবে।”

বিস্তারিত...

ফ্যাসিবাদীরা গেছে, ফ্যাসিবাদ যায়নি: জামায়াত আমির

“ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি”- চট্টগ্রামের লালদিঘিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ফ্যাসিবাদ কালো হোক বা লাল, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না, ইনশাআল্লাহ।”

বিস্তারিত...

বড় ধরনের সংকট না হলে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে রমজানের আগে ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের কথা জানিয়েছে, তার জন্য বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিস্তারিত...

ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তরুণদের বিজয়: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ৫৪ বছরে বাংলাদেশে ভারতপন্থী মহল বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র করেছে। বিশেষ করে গত ১৬ বছরে বাংলাদেশ কার্যত ভারতের ‘সাপ্লাই কলোনি’তে পরিণত হয়েছিল। ভারত বাংলাদেশের অর্থনীতি শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে এবং রাজনৈতিকভাবে দেশকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪