নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় বলে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর বলেন,
শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) ‘লকডাউন’ ঠেকাতে হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আগামীকাল আয়োজিত এ কর্মসূচি ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।
দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি- এই সংকটটা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ যদি অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভেবে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল অবলম্বন করে, তা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এ কথা বলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ধর্মেই মানা আছে, ধর্ম নিয়ে রাজনীতি করো না। বুধবার (১২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের রেলগেট ট্রাক টার্মিনালে জেলা বিএনপি আয়োজিত সম্বর্ধনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১২ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতসহ ৮ দল। দলগুলোর নেতারা
নোট অব ডিসেন্ট ছাড়াই গণভোট আয়োজনের কোনো বিষয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় জুলাই জাতীয় সনদ, তার বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট নিয়ে জটিলতা, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বিএনপির এই নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাসের শেষের দিকে দেশে ফিরবেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক কোনো মামলা হলে তা তুলে নেওয়া হবে’ দেওয়া এই বক্তব্য গণমাধ্যম ভুলভাবে
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭২ সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মপরিচয়ের সংকট তৈরি করেছিলেন। সেসময় বাঙালি পরিচয়ের প্রশ্নে তিনি স্পষ্ট অবস্থান নিতে পারেননি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সেই সংকটের সমাধান ঘটায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৫ আগস্টেই বলেছিলেন, আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই। এরই অংশ হিসেবে ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, বিএনপি সেটা করবে না। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েও থাকে তাহলে তা তুলে নেয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও যুব সংঘ মাঠে শহিদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালের উদ্বোধন করার পর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার পল্টনে আট দলীয় জোটের পাঁচ দফা দাবির সমাবেশে তিনি বলেন, যারা জুলাই বিপ্লব মানবে না, তাদের জন্য ২৬ সালের কোনো নির্বাচন নাই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবেই হবে।