| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বন্দর চুক্তি বাতিল করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের স্বার্থবিরোধীদেরকে জনগণ ক্ষমা করবে না। যেমন অতীতের খলনায়কদের ক্ষমা করেনি, আগামীতেও করবে না। শুক্রবার (৫ ডিসেম্বর) এনডিবির আয়োজনে বেলা ১১টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এরপর নিজ মায়ের বাসা ধানমণ্ডির উদ্দেশে রওনা দেন।

বিস্তারিত...

ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা: ফখরুল

বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও নির্যাতনেই বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা পল্টন দলীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া মাহফিল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রোগমুক্তি ও সুস্থতার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

অতীতের তুলনায় শতগুণ উন্নয়ন করবে বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারে গণসংযোগে নেমেছেন ভিন্ন উদ্দীপনায়।

বিস্তারিত...

কারিগরি ত্রুটিতে আটকালো খালেদার লন্ডন যাত্রা, আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার যাত্রা শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে আর আসছে না। ফলে তার বিদেশযাত্রা একদিন পিছিয়ে গেল।

বিস্তারিত...

বামপন্থিদের মিছিলে হামলার প্রতিবাদ

হামলা-আক্রমণ করে দেশের বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী।

বিস্তারিত...

এলো তারেক রহমানের জন্য পৌনে তিন কোটি টাকার গাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা বিলাসবহুল ‘হার্ড জিপ’ দেশে পৌঁছেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি–২৫০ মডেলের এই বিশেষ সুবিধাসম্পন্ন গাড়িটি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নামে নিবন্ধিত হয়েছে।

বিস্তারিত...

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ডা. জুবাইদা রহমান

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

বিস্তারিত...

কারিগরি ত্রুটিতে পেছাচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হলেও, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা পেছাতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে টেকনিক্যাল সমস্যার কারণে সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

জুবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বৃহস্পতিবার রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন।

বিস্তারিত...

লন্ডনের যে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার সকালের মধ্যেই লন্ডন নেওয়া হবে। দেশটিতে নেওয়ার পর বিএনপি প্রধানকে লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করা হবে।

বিস্তারিত...

মধ্যরাতে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর

বিস্তারিত...

এবারও মনোনয়ন পাননি রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ পর্যন্ত দলটি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনও ফাঁকা আছে ২৮টি।

বিস্তারিত...

বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষ পেলেন রেজা কিবরিয়া

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিতে যোগ দেওয়ার চার দিনের মাথায় ধানের শীষ পেয়ে গেলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আগামী নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে তাকে প্রার্থী করেছে দলটি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪