শৈলকুপায় পূর্ব শত্রুতার জেরে এক মহিলার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার আহত হালিমা খাতুন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে পৌর এলাকার সাতগাছি গ্রামের খা পাড়ার শুকুর আলীর স্ত্রী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রশাসনের কিছু লোকজন একটি দলের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করছে। প্রশাসনে থেকে, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়ে একটি দলের পক্ষে কাজ করবেন, বাংলাদেশের জনগণ এটি মেনে নেবে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, ঐকমত্য কমিশন এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া (ড্রাফট) তাদের কাছে উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। এনসিপির সদস্য সচিব বলেন, কমিশন আমাদেরকে জানিয়েছে যে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,‘গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে আদর্শগত ও মতপার্থক্য থাকা স্বত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে শুরু হয় এ বৈঠক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনো করে না।
বিএনপি ক্ষমতায় গেলে সব জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি) গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ নির্বাচনে জিততে না পারে, সে নিশ্চয়তা দিতে একক প্রার্থী থাকা আসনে ‘না’ ভোটে সম্মতি জানিয়েছে দলটি ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ‘সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে, আর এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। আগামীতে একটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে এবং দুটি দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ তা মেনে নেবে না।’
সারজিস আলম বলেছেন,‘এনসিপি বাংলাদেশে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসেনি। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রসমাজ ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, ধ্বংস হয়ে যাওয়া শিক্ষার উন্নতি করবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করা হবে।
আর্থিক লেনদেনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর। আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।