| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১৮:০৮:৩৯:অপরাহ্ন  |  ১৬৩০৬৫৮ বার পঠিত
এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বহিষ্কার

রিপোর্টার্স২৪ ডেস্ক : গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ বহিষ্কার আদেশ কার্যকর হয়।

 বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বহিষ্কারাদেশ আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪