| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বন্দুকের নলেও দেশ ছাড়িনি: ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনের এমপি প্রার্থী ববি হাজ্জাজ দাবি করেছেন তিনি বিগত হাসিনা সরকারের সময়ে গুমের শিকার হয়েছিলেন। তাকে দেশ ছাড়াতে বন্দুকের নল ধরা হলেও তিনি দেশ ছেড়ে যাননি।

বিস্তারিত...

দেশটা কারও জমিদারি নয়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনে দলটির প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই দেশটা কারও জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে—এই ধারণা আমরা মানি না। যোগ্য যে কেউ এ দেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।’

বিস্তারিত...

গত ১৬ বছরে কোনো জায়গায় কাজ হয়নি: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ১৬ বছরে কোনো জায়গায় কাজ হয়নি। শুধু মেগা প্রজেক্ট হয়েছে। দুর্নীতি হয়েছে। বিএনপি জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। এজন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে বিএনপি। জয়ী হয়ে সরকার গঠন করলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর শ্যামলী মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক এ কথা বলেন।

বিস্তারিত...

নারীর নিরাপত্তার দায়িত্ব সব দলকে নিতে হবে: জাইমা রহমান

সাইবার বুলিং বন্ধসহ নারীর সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর

বিস্তারিত...

১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া করবেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।

বিস্তারিত...

ঢাকাকে নিরাপদ শহর করতে ধানের শীষকে জয়ী করতে হবে: তারেক রহমান

ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকায় নিজেকে এই এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুর ইসিবি চত্বর-এ অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার ও আমার পরিবারের জন্ম ও বেড়ে ওঠা এখানে। এই অঞ্চলেই আমাদের বিয়ে হয়েছে। তাই মা-বোন, ভাইদের কাছে বিনীতভাবে ধানের শীষের পক্ষে ভোটের আবেদন জানাচ্ছি। আমরা জয়লাভ করতে চাই।

বিস্তারিত...

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে দোলনের সমর্থন

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করা এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করার লক্ষ্যে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে

বিস্তারিত...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিস্তারিত...

কেউ কেউ মজলুম থেকে জালেম হয়ে উঠেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যারা ১৫ বছর আওয়ামী জাহেলিয়াতের যাতাকলে পিষ্ট ছিলাম,

বিস্তারিত...

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, যদি জামায়াত সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে দলের জোটসঙ্গী জাতীয় নাগরিক

বিস্তারিত...

আজ ঢাকার ৬ আসনে ধারাবাহিক জনসভা করবেন তারেক রহমান

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার উত্তর অংশের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আয়োজিত এসব জনসভায় তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বিস্তারিত...

ইনকিলাব মঞ্চে হামলার দায় সরকারের: নাসিরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় সরাসরি সরকারের দায়ের অভিযোগ করেছেন। তিনি বলেন, সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে শান্তিপূর্ণ আন্দোলনে গতকাল হামলা চালিয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার জন্য সরকার দায়ী। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঐক্য আয়োজিত ‘র‍্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

বিস্তারিত...

মায়ের ইজ্জত নেই এমন বাংলাদেশ প্রত্যাখ্যান করি: শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি এমন কোনো বাংলাদেশ চান না যেখানে “মায়ের ইজ্জত নেই” বা যেখানে দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। সন্তান-যুব সমাজ ও ছাত্রদের কাছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ঋণী উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজের হাত ধরেই দেশ এগিয়ে যাবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে—দেশকে বদলে দিতে হলে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।

বিস্তারিত...

হিজড়াদের সংরক্ষিত আসনের দাবিতে প্রার্থীতা প্রত্যাহার রানীর

রংপুর-৩ (সদর-মহানগর) আসনের (হিজড়া) স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী শনিবার রাতে নগরীর নূরপুরে এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি সংসদে হিজড়া ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন চান—সেই দাবির পক্ষে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। রানী সংবাদ সম্মেলনে বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসনের কারণে নারী সমাজ উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে; পার্শ্ববর্তী একই সুযোগ হিজড়া ও অন্যান্য সুবিধাবঞ্চিত সম্প্রদায়দেরও প্রয়োজন। ৫০টি সংরক্ষিত আসনে প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য কোনো আসন নির্ধারিত না থাকার বিষয়টি তিনি অনুকূল মনে করেন না এবং সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

বিস্তারিত...

‘সবার আগে হাসিমুখ’ এক অজানা ভালোবাসার গল্প

‘সবার আগে হাসিমুখ’ এক অজানা ভালোবাসার গল্প, এক অদেখা মানবিকতার উদাহরণ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ প্রিমিয়ার শো-অনুষ্ঠান শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। ৪৫ মিনিটের এই তথ্যচিত্রে তারেক রহমানের মানবিক দিকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার ও অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন—যা অনেক সাধারণ মানুষের কাছে অজানা ছিল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪