‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’ স্লোগানে রামিসাসহ দেশে সংঘটিত সব হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।
দেশে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যে অপকর্ম সংঘটিত হচ্ছে, তার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার অভিযোগ, জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ব্যবসা করছে এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে দায় চাপানোর চেষ্টা করছে সরকার ও অন্যান্য পক্ষের ওপর।
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে।
পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করব না, তবে দাসত্বের শৃঙ্খলেও আটকে থাকব না।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি উৎসবমুখর পরিবেশে গঠন করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম দল ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে বহিষ্কার করেছে এনসিপি। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোববার (১৭ মে) দিবাগত রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম পদত্যাগ করেছেন। রোববার ১৭ মে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন-এর নেতৃত্বাধীন কমিটির প্রায় ২২ মাসের স্থবিরতা কাটিয়ে নতুন ও পরীক্ষিত তরুণ নেতৃত্ব
গণভবনে চুরির সঙ্গে এবং ৩২ নম্বর ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের ওপর প্রকৃতির অভিশাপ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
ঢাকা মহানগর উত্তর যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা কিংবা নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জোর আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে আংশিক কমিটি বহাল থাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
মোটরসাইকেলের মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী হবে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।
মাগুরার মহম্মদপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামে এক শিবিরনেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।