এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘গোলামীর রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে। আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, আমরা গোলামীর রাজনীতি করব না।
দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফরে আসবেন। জেলা বিএনপির দায়িত্বশীল দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসাবান্ধব দল হিসেবে বিএনপির ওপর ব্যবসায়ীদের আস্থা রয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এর আগে, দুপুরে সিলেট সফরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জোট করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তাদের মধ্যে আসন ভাগাভাগির আলোচনা এগিয়ে চললেও নির্বাচনে জিতলে কে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে কোনো সমাধান এখনো হয়নি। তবে বিষয়টি বর্তমানে প্রাধান্য পাচ্ছে এই দুই দলের আলোচনার টেবিলে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বিএনপি যুগপৎ আন্দোলনের শরীকদের সঙ্গে জাতীয় সরকার গঠন করবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের শিল্প, বাণিজ্য ও রপ্তানিখাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেন। উপস্থিতদের মধ্যে রয়েছেন,ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলীহোসেইন আকবরআলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএর সাবেক
বিএনপি নির্বাচনী প্রচারণায় কথায় বা কাজে কিছু গোপন রাখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকের পর রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, কোনো
শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হওয়ায় দলটি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা। এতে গত কয়েক দিনে এনসিপি থেকে পদত্যাগকারী নেতার সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। তবে বগুড়া-২ আসনে একই হলফনামায় জমা দেওয়া তার মনোনয়নপত্র গতকাল বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে
সিলেট-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন। একই সঙ্গে পেশার ঘরে বর্তমানে ‘কিছুই না’ বলে উল্লেখ রয়েছে।