কলম্বিয়ার পশ্চিমাঞ্চল ও পার্শ্ববর্তী কয়েকটি দেশে ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৭ জন নিহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে দুই দেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে। খবর আল জাজিরার।
পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে ইরান-আমেরিকা যুদ্ধ। শোনা যাচ্ছিল, শান্তি ফেরাতে দুই দেশই অগ্রসর হচ্ছে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে হরমুজ প্রণালীতে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য একটাই – তেহরানকে আর্থিকভাবে আরো চাপে রাখা। ইরানের বন্দর ছেড়ে আসা সমস্ত জাহাজ আটকাতেই প্রণালীতে অবরোধ জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তানে প্রদেশে বালোচ বিদ্রোহীদের দমনে অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সোমবার (১০ আগস্ট) প্রদেশের পাঞ্জগুর জেলার চিদগি অঞ্চলে ওই সামরিক অভিযানে বিদ্রোহীদের সাথে তুমুল লড়াই চলছে বলে জানা গেছে। অন্যদিকে কোয়েটায় পুলিশের হাত থেকেই অস্ত্র ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা, সব মিলিয়ে অঞ্চলটিজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) পশ্চিম কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পন ছড়িয়ে পড়ে প্রতিবেশী ইকুয়েডরেও। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন।
ইরানে আপাতত বড় কোনো সামরিক অভিযান পরিচালনার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আলোচনাও সীমিত রাখতে চান তিনি। এসবের পরিবর্তে অর্থনৈতিক চাপকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প।
ইরানে আপাতত বড় কোনো সামরিক অভিযান পরিচালনার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আলোচনাও সীমিত রাখতে চান তিনি। এসবের পরিবর্তে অর্থনৈতিক চাপকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প।
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা ক্রমেই বাড়ছে। ইউক্রেনীয় ড্রোন হামলার জবাবে মস্কো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দ্রুতগতির ড্রোন ব্যবহারের মাত্রা বাড়িয়েছে। রাশিয়ার এসব অত্যাধুনিক অস্ত্রের বড় একটি অংশ ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে দেশটিতে বাড়ছে প্রাণহানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি।
নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড। বিভিন্ন নিয়োগ পরীক্ষা বাতিল, অনিয়মের তদন্ত এবং সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাজ্য বিধানসভা অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
টাইফুন ‘ডলফিন’র প্রভাবে উষ্ণ বাতাসের প্রবাহে নজিরবিহীন তাপপ্রবাহের মুখে পড়েছে হংকং। রোববার (৯ আগস্ট) শহরটির তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ১৮৮৪ সালে তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর থেকে হংকংয়ের সর্বোচ্চ তাপমাত্রা। নতুন এই রেকর্ডের মধ্য দিয়ে ভেঙে গেছে ২০১৭ সালে করা আগের রেকর্ড।
দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১০ আগস্ট) বেলা ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ উদ্বোধন করবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসিত গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসকে ‘সত্যিকার অর্থে’ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই
সংসদে তখন আলোচনা চলছে। প্রধানমন্ত্রীও ছিলেন। সামনের সারিতেই বসেছিলেন তিনি। হঠাৎই তাঁর দিকে এগিয়ে এসে ডিম ছুড়তে শুরু করেন বিরোধী দলের এমপি। একটা নয়, একাধিক ডিম। হলুদ হয়ে যায় প্রধানমন্ত্রীর পোশাক। মুহূর্তের মধ্যে হুলস্থূল পড়ে যায় পার্লামেন্টে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলায় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতকারী তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। মমতা বলেছেন, এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। প্রোস্টেট ক্যানসার তার শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছে এবং তিনি তীব্র ব্যথার ভুগছেন। শুক্রবার (৭ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় পান। তবে প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে কর্মীরা এই সুযোগ হারাতে পারেন।