| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ নিহত ৪

ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মানলেই খুলবে হরমুজ : আইআরজিসি

যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সঙ্গে ওমানের চলমান আলোচনার সঙ্গে প্রণালিটি খোলার বিষয়টির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছে সংগঠনটি।

বিস্তারিত...

কানাডা থেকে ৬ মাসে সাড়ে ৩ হাজার ভারতীয় নাগরিক বহিষ্কার

চলতি বছরের প্রথম ৬ মাসেই ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে কানাডা থেকে বহিষ্কার করেছে দেশটির সরকার। বছরের বাকি সময়ে এই সংখ্যা আরো বাড়তে পারে এবং এর ফলে গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভারতীয় নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানোর নতুন রেকর্ড তৈরি হতে পারে।

বিস্তারিত...

রাশিয়ার তেল কেনায় ভারত-চীনকে একশ শতাংশ শুল্কের হুমকি আমেরিকার

ইউক্রেন যুদ্ধে মস্কোর আর্থিক শক্তির উৎস অবরুদ্ধ করার লক্ষ্যে রাশিয়া ও ইরান থেকে জ্বালানি আমদানিকারী দেশগুলোর ওপর কঠোর অবস্থান নিল মার্কিন সিনেট। শুক্রবার (৭ আগস্ট) মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে একটি নতুন বিল পাস হয়েছে

বিস্তারিত...

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩

অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে শ্রীলঙ্কায় একাধিক কারাগারে বড় ধরনের সহিংসতা ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি কারাগারে পুলিশ ও দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। পৃথক এসব ঘটনায় অন্তত তিনজন বন্দি নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির সংসদে এ তথ্য জানিয়েছেন জননিরাপত্তামন্ত্রী আনন্দ উইজেপালা।

বিস্তারিত...

লেবাননে সাংবাদিক হত্যা করে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খালিল নিহত এবং ফ্রিল্যান্স ক্যামেরা অপারেটর জেইনাব ফারাজ গুরুতর আহত হওয়ার ঘটনাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে দুটি মানবাধিকার সংগঠন।

বিস্তারিত...

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

গ্রিসের ক্রিট উপকূল থেকে অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধার করা হয়েছে। তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এদের মধ্যে কিছু মিশরীয় নাগরিকও রয়েছেন। গ্রিসের স্থানীয় সংবাদপত্র দিমোক্রাতিয়া-এর বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

বিস্তারিত...

রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক, মার্কিন সিনেটে বিল পাস

রাশিয়ার তেল ও অন্যান্য জ্বালানি কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিল মার্কিন সিনেটে পাস হয়েছে। শুক্রবার চূড়ান্ত ভোটাভুটিতে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। এখন এটি মার্কিন কংগ্রেসের অপর কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পেশ করা হবে। দুই কক্ষে বিলটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর তা আইনে পরিণত হতে পারে।

বিস্তারিত...

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, সরিয়ে নেওয়া হচ্ছে আড়াই লাখের বেশি মানুষ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-১ শক্তির টাইফুন ‘ডলফিন’। ধীরগতির এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও উত্তাল সাগরের আশঙ্কায় ইতোমধ্যে আড়াই লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। বৈরী আবহাওয়ার কারণে অন্তত ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই স

বিস্তারিত...

বিয়ের আগে অন্তঃসত্ত্বা, মেয়েকে নদীতে ডুবিয়ে মারলেন বাবা

বিয়ের আগেই ১৮ বছর বয়সী মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। বিষয়টি জানার পর তাকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবাসহ তার এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো তরুণীর লাশ উদ্ধার করা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির নাম লাখপত সিংহ।

বিস্তারিত...

১৭ জনকে কামড়ে ধরা পড়লো বানর

ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে টানা কয়েক সপ্তাহ ধরে তাণ্ডব চালিয়ে ১৭ জন মানুষকে কামড়ে আহত করেছে একটি বুনো বানর। বৃহস্পতিবার (৬ আগস্ট) অবশেষে বানরটিকে আটক করে খাঁচাবন্দি করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ইউক্রেনের ড্রোন হামলায় বিপর্যস্ত রাশিয়ার ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদাম ও সরবরাহব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত তিন সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রায় ২০টি স্থাপনায় হামলার ঘটনায় অগ্নিকাণ্ড এবং বিপুল পরিমাণ পণ্য নষ্ট হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভি

বিস্তারিত...

হাসিনার বক্তব্যে বেসরকারী সংবাদ মাধ্যমের ওপর দায় চাপাল ভারত

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ৫ আগস্টের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না বলে শুক্রবার স্পষ্ট করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।একই সাথে ওই মঞ্চে দেওয়া শেখ হাসিনার কোনো বক্তব্য বা মন্তব্যের প্রতি ভারত সরকারের কোনো সমর্থন নেই বলেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বিস্তারিত...

হাসিনার বক্তব্য ‘সমর্থন করে না’ ভারত, যা জানালেন জয়সওয়াল

রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। একইসঙ্গে সেখানে তার কোনো বক্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না।

বিস্তারিত...

বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন টানাপোড়েন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মোড় নিয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে দেওয়া এ ঘোষণার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪