ইউক্রেনের তিনটি স্থানে হামলার প্রস্তুতি নেওয়ার পর তা বাতিল করেছে ইরান—এমন দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাঈ।
মার্কিন নেতৃত্বাধীন এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার পরিবর্তে আরও ভারসাম্যপূর্ণ ও বহুপাক্ষিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে চারটি মৌলিক নীতিতে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর লেখক আসলি বালি ও স্যামুয়েল ময়েন।
দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। আর্ন্তজাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, নাবা
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ ইবনে-রেজা মুসলিম দেশগুলোর অংশগ্রহণে একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা গঠনের প্রস্তাব দিয়েছেন। রোববার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলারের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ প্রস্তাব দেন।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দেশটির জন্য একটি লিখিত সংবিধান প্রণয়নের পক্ষে অবস্থান নিয়েছেন। বিশ্বের অধিকাংশ দেশের মতো যুক্তরাজ্যে এখনো একক কোনো লিখিত সংবিধান নেই
মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের (থানা) বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে এ হামলার ঘটনা ঘটে। সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান,
পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও সহজলভ্য করতে নতুন নিয়মের আওতায় বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ওমান। দেশটির পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর জেনারেল লেফট্যান্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকি স্বাক্ষরিত এবং রয়্যাল ওমান
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। দুই শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর রয়টার্সের।
প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে ভারতের ককরোজ জনতা পার্টির আন্দোলনে কেঁপে উঠেছিল নরেন্দ্র মোদির মসনদ। দেশটির বিনোদন অঙ্গনের তারকারাও একজোট হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। তবে সে দলে ছিলেন না ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না। এবার তিনি আন্দোলনকারিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন।
যুক্তরাষ্ট্রকে তার অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ার করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান বলেছে, তারা কোনো ধরনের ‘উসকানিমূলক’ পদক্ষেপ নিলে এর কঠোর জবাব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার যে হুমকি দিয়েছে, তা বাস্তবায়ন করলে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে তেহরান। খবর আল আরাবিয়ার।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত সামরিক সম্পদ নেই বলে পেন্টাগনকে সতর্ক করেছেন মার্কিন বাহিনীর ইউরোপিয়ান কমান্ডের সর্বোচ্চ কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ।
চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই গাজার একটি হাসপাতালে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১ আগস্ট) চালানো ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছে। এদিকে, গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৪০ জন শিশু, ৩৮ জন নারী এবং সাতজন শারীরিক প্রতিবন্ধী বলে জানা গেছে।
ইরানের জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কার মধ্যেই কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এ প্রেক্ষাপটে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। জনপ্রিয় একটি পর্যটন এলাকা পরিদর্শনের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।