দীর্ঘপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার দুটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য, বুধবার রাতের অভিযানে ইয়ারোস্লাভল অঞ্চলের একটি প্রধান তেল শোধনাগারে টানা দ্বিতীয় দিনের মতো আঘাত হানা হয়েছে। এ তথ্য জানিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট।
শুল্ক আরোপের পাল্টা হিসেবে চীন যুক্তরাষ্ট্রের ৭টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়, চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এখন থেকে তালিকাভুক্ত এই মার্কিন ফার্মগুলোর সাথে ব্যবসা বা কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না।
ইউক্রেনে হামলার জন্য পশ্চিম রাশিয়ায় উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন শুরু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটির এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এই ইউনিটে ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি উৎক্ষেপণযান থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই গলফ কোর্সে নিজের পারফরম্যান্স ও প্রতিভার কথা জাহির করে থাকেন। তবে সম্প্রতি নিউ জার্সির নিজের বেডমিনস্টার গলফ কোর্সে আয়োজিত ‘সিনিয়র’ ও ‘সুপার সিনিয়র মেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে’ নিজেকে বিজয়ী ঘোষণা করার পর নতুন করে জালিয়াতির অভিযোগ ও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ইরানের সঙ্গে চলমান সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক—সব ধরনের বিকল্প ব্যবহার করবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তরুণদের নেতৃত্বে হওয়া সাম্প্রতিক আন্দোলনের কারণে রাজনৈতিকভাবে দুর্বল হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।
মিয়ানমারের সাবেক জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বৃহস্পতিবার বেসামরিক নেতা হিসেবে প্রথমবারের মতো থাইল্যান্ড সফর করছেন। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়া মিয়ানমারকে আবারও কূটনৈতিক মূলধারায় ফিরিয়ে আনাই এ সফরের অন্যতম লক্ষ্য।
অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে ২ হাজার ৩০০টি নতুন বসতি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন যে শাসকদল বিজেপি পুরো পশ্চিমবঙ্গকে একটি মেগা কারাগারে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের কয়েক দিন আগে লস অ্যাঞ্জেলেসে তার গলফ ক্লাবের কাছে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে শহরের দক্ষিণাঞ্চলীয় বন্দর এবং জেবেল আলি শিল্পাঞ্চলে এসব বিস্ফোরণ ঘটে।
বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারেকশনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এটি একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজন করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সোয়াল। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অভ্যন্তরীণ নানা ইস্যুতে মতপার্থক্য ও বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ পর্যন্ত অন্তত ‘২৮ বার’ পদত্যাগের হুমকি দেন বলে দাবি করেছেন ‘হেজবুল্লাহ ইরান’-এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ-বাকের খাররাজি। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করে স্বপদে বহাল থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত
টানা পাঁচ মাস ধরে চলা তীব্র সামরিক উত্তেজনা ও সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে আসা একাধিক পরস্পরবিরোধী বার্তায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহের ঝুঁকিকে আবারও সামনে এনেছে।