ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এবং বিমান সংস্থা মাহান এয়ারকে পণ্য বিক্রি, লজিস্টিক ও বাণিজ্যিক সহায়তা প্রদানের অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের ছয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ বিভাগ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের ক্ষত সামলে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটির এই প্রচেষ্টার অংশ হিসেবে আগামী কিছুদিনের মধ্যে চীনের তৈরি ম্যান-প্যাডেবল (কাঁধে বহনযোগ্য) আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পৌঁছানোর কথা রয়েছে। প্রায় ৪০০টি ক্ষেপণাস্ত্র লঞ্চারের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তবে সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় ইঞ্জিনিয়ার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুর তোপের মুখে পড়েন তিনি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক ডেটাবেজ- নাম্বিওর ‘ক্রাইম ইনডেক্স ২০২৬’-এ ইরান, পাকিস্তান ও ভারতের শহরকে পেছনে ফেলে তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক সেলফি ভিডিওর তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে প্রকাশিত ওই ভিডিওকে কেন্দ্র করে তিনি কটাক্ষ করে অভিজিৎ বলেন, দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল।
মরক্কো থেকে সাঁতরে ও সীমান্ত প্রাচীর টপকে মাত্র একদিনের ব্যবধানে স্পেনের স্বায়ত্ত্বশাসিত ভূখণ্ড সেউতাকে প্রবেশ করেছেন প্রায় ৫০ হাজার মানুষ। মরক্কোর সীমান্তের সঙ্গে লাগোয়া শহর হলো সেউতা। স্পেনের মূল ভূখণ্ড সাগরের ওই প্রান্তে হলেও সেউতা ঐতিহাসিকভাবে স্পেনেরই অংশ। সেউতা ও স্পেনের মধ্যে বয়ে গেছে জিব্রাল্টার প্রণালি। এসব মানুষ মূলত ইউরোপে প্রবেশের জন্য সেউতাতে ঢুকছেন। সেউতাতে প্রবেশের মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলে প্রবেশ করেছেন।
রাশিয়ায় উদ্ভাবিত একটি ব্যক্তিকেন্দ্রিক (পারসোনালাইজড) এমআরএনএভিত্তিক ক্যানসার টিকা প্রথমবারের মতো এক রোগীর শরীরে ইতিবাচকভাবে কাজ করছে বলে দাবি করেছেন দেশটির গবেষকরা। তাদের ভাষ্য, টিকা প্রয়োগের পর রোগীর শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। কমিটির মতে, বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়াকরণ কমে যাওয়া এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)–এর মূল্যবৃদ্ধি এবং অর্থসংকটে পেট্রোবাংলার বিল পরিশোধে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশের গ্যাস সরবরাহ নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। সময়মতো এলএনজির মূল্য পরিশোধ করা না গেলে বিদেশি সরবরাহকারীরা নতুন কার্গো পাঠাতে অনীহা দেখাতে পারেন, যার প্রভাব পড়তে পারে শিল্প, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানার গ্যাস সরবরাহে।
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে পরিচালিত কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৪ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৮ শ্রমিক। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঞ্জ এলাকায় অবস্থিত একটি কয়লাখনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খনিটির মালিক কুরবান জোগেজাই জানান, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। দেশটির পার্লামেন্ট লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে ভারতের কেন্দ্রীয় সরকার এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ভারত সরকার বলেছে, শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তাকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি স্থায়ী কমিটির সুপারিশের ওপর সরকারের নেওয়া পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনসারিসহ আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শান্তি, সংযম ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন পাস করেছে পার্লামেন্ট। নতুন আইনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কারাদণ্ড দ্বিগুণ করে ১০ বছর করা হয়েছে। পাশাপাশি জরিমানার পরিমাণও বাড়িয়ে ১০ লাখ মার্কিন ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।
উত্তর আফ্রিকায় মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের ভূখণ্ড সেউতায় এক দিনে হাজার হাজার মানুষের নজিরবিহীন অনুপ্রবেশের পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। আন্তর্জাতিক সীমানা প্রাচীর ভেঙে ভূখণ্ডটিতে প্রবেশের চেষ্টাকালে পানিতে ডুবে ও বিশৃঙ্খলার মধ্যে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেউতার স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তার আবেদন জানালে মাদ্রিদ থেকে দ্রুত সশস্ত্র বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।