চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা গত শনিবার ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বৃহৎ সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তার দাবি, সম্ভাব্য একটি সমঝোতার ‘রূপরেখা’ চূড়ান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি হামলা স্থগিত করেছেন। তবে তিনি শর্ত দিয়েছেন, সমঝোতাটি দ্রুত চূড়ান্ত করতে হবে। খবর আল জাজিরার।
মরক্কো সীমান্ত পেরিয়ে সাঁতরে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউতায় প্রবেশের পর আবার কয়েক ঘণ্টার মধ্যেই বিপুলসংখ্যক অভিবাসীর মরক্কোতে ফিরে যাওয়ার ঘটনা ইউরোপজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো শীর্ষ মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানের মডেলের আউটপুট ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশীয় এআই সিস্টেম প্রশিক্ষণ দিয়েছেন চীনা সামরিক গবেষকরা। রয়টার্স ৮০টিরও বেশি চীনা গবেষণাপত্র ও পেটেন্ট পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই ব্যবস্থার আওতায় নির্ধারিত দেশগুলোর নাগরিকদের ভিসার জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।
২০১৯ সালের ভয়াবহ ইস্টার বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরা এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। শুক্রবার (৩১ জুলাই) রায় ঘোষণা করে স্থায়ী ট্রায়াল-অ্যাট-বার নামে পরিচিত বিশেষ আদালত। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। রাজ্যের পাঁচ জেলায় এখনও বন্যার প্রভাব অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শনিবার (১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামলা হওয়ার পর ক্ষমা চেয়েছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি নিজের বক্তব্যের জন্য অনুতপ্ত বলে জানান এবং দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গাজায় ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে প্রস্তাবিত শান্তিচুক্তির খসড়াকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।
স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় শুক্রবার আকস্মিক বন্যার মতো যে ৫০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী এসেছিলেন, তাদের মধ্যে থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মৃতদের অধিকাংশই পানিতে ডুবে মারা গেছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পসের একটি বিমানঘাঁটিতে বিশ্বের অন্যতম অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫বি লাইটনিং-২ বিধ্বস্ত হয়েছে।
উত্তর আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।
এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বলতে থাকা দাবানলের কারণে আবহাওয়ার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তারা বলছে, আগামী মাসগুলোতে বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে। শুক্রবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, দ্রুত তীব্রতর হতে থাকা এল নিনো আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী আবহাওয়ার ধরনে আধিপত্য বিস্তার করবে। এর ফলে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
মরক্কো সীমান্ত পেরিয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনের ছিটমহল সেউতায় ঢুকে পড়েছেন হাজার হাজার মানুষ। এ সময় সীমান্ত পার হতে গিয়ে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সেউতা সফরে যান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, জাহাজ দুটি ইরানি বাহিনীর নির্দেশনা অমান্য করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তায় প্রণালি অতিক্রমের চেষ্টা করায় এ পদক্ষেপ নেওয়া হয়।