ইরান সরকারের পক্ষ থেকে ৮০০-এর বেশি রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড স্থগিত করার ঘোষণা দিতে দেখে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রশংসা করেছেন। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার আগে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরান ৮০০-এর বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে সরে এসেছে। আমি এ সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান জানাই।”
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা হাজারো বাংলাদেশির জন্য নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের অভিবাসন নীতিতে কঠোরতার ফলে ৭৫টি দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশিদের ওপরও। ফলে বহু মানুষের দীর্ঘদিনের ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়ন এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সড়ক দুর্ঘটনায় হৃদয়বিদারক এক ট্র্যাজেডিতে একই পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে। সারগোধা বিভাগের খুশাব জেলার কাছে একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এই ভয়াবহ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে রওনা হওয়া ট্রাকটি দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার কাছে পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে—যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার মধ্যেই ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। চলমান হামলা ও ভয়াবহ মানবিক সংকটের কারণে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন গাজার ফিলিস্তিনিরা।
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। শুক্রবার (১৬ জানুয়ারি) জাতিসংঘের সর্বোচ্চ আদালতে
ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার ‘সুযোগ দেওয়ার’ জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে ‘ভয়াবহ নেতিবাচক প্রভাব’ পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই তিন দেশ সম্মিলিতভাবে এ প্রচেষ্টা চালায়। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। তারা ছাগলগুলো চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যায়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ ছাগলগুলো চুরি করেন। এসব সেনা সিরিয়ার গোলান উপত্যকা অব
মধ্যপ্রাচ্যর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে নিউইয়র্কে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন।
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে চলমান বিক্ষোভ কঠোরভাবে দমনের অভিযোগে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া মার্কিন অর্থ দপ্তরও ১৮ ব্যক্তির ওপর পৃথক নিষেধাজ্ঞা দিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে মার্কিন প্রশাসন। প্রথম দফায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে। এ ছাড়া আরও বিক্রির প্রস্তুতি চলছে। সরকারি তথ্যের বরাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, প্রথমবারের এই তেল বিক্রির মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার হয়েছে।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি ঘিরে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া বক্তব্যের প্রেক্ষাপটে ১৫ সদস্যের এই শক্তিশালী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) মিশন শেষ করে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। একজন নভোচারীর গুরুতর অসুস্থতার কারণে তারা নির্ধারিত সময়ের আগে ফিরে আসেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে স্পেসএক্সের রকেটটি ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। খবর রয়টার্সের।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অভিজাত গ্যাংনাম জেলার গুরিয়ং বস্তিতে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। এতে কোনো প্রাণহানি না হলেও শতাধিক পরিবার বাস্ত্যচ্যুত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরানের তেহরানে অবস্থিত নিউজিল্যান্ড দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটিতে থাকা তাদের কূটনীতিকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।